
জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে সুন্দরবন নির্ভরশীল মানুষের জীবিকায়ন সংকট দিন দিন বেড়েই চলেছে। উপকূলীয় অঞ্চলে সুন্দরবন নির্ভরশীল নারীদের বিকল্প কর্মসংস্থান উদ্যোগ গড়ে তুলতে লিডার্স এবং ইউনিভার্সিটি অব লিভারেল আর্টস বাংলাদেশ (ULAB)- এর যৌথ উদ্যোগে সুন্দরবনের উপর নির্ভরশীল নারীদের বিকল্প কর্মসংস্থানে সহযোগিতা প্রদানের লক্ষ্যে দশজন উপকার ভোগীর মাঝে দুই দিনব্যাপী ক্ষুদ্র ব্যবসায়ী প্রশিক্ষণ কর্মশালা শেষে চেক বিতরণ কর্মসূচি করা হয়েছে।
লিডার্সের প্রধান কার্যালয়ে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি '২৫) সকালে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লিডার্সের প্রোগ্রাম ম্যানেজার এ বি এম জাকারিয়া, প্রশাসনিক কর্মকর্তা মোঃ শওকত হোসেন, হেড অব অ্যাকাউন্ট্যান্ট রায়হান কবির, টেকনিক্যাল অফিসার গৌর পদ বিশ্বাস এবং টিম লিডার রেখা খাতুন।এছাড়াও লিডারসের অন্যান্য কর্মকর্তারা এই প্রশিক্ষণ কর্মশালা এবং চেক বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল বলেন, সুন্দরবনের উপর নির্ভরশীল নারীরা জীবিকায়ন সংকট দূরীকরণ এর পাশাপাশি পারিবারিক সচ্ছলতা বৃদ্ধিতে অবদান রাখতে পারে। তিনি ভবিষ্যতে সুন্দরবনের উপর নির্ভরশীল অন্যান্য নারীদের মাঝেও যেন একটি অনুকরণীয় উদাহরণ সৃষ্টি করতে পারে সেজন্য উপকার ভোগীদের পরিকল্পনা অনুযায়ী কাজ করার আহ্বান জানান।
লিডার্সের এই উদ্যোগ উপকূলীয় অঞ্চলের নারীর ক্ষমতায়ণ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। দুইদিনব্যাপী প্রশিক্ষণ শেষে ১০ জন উপকার ভোগীর মাঝে ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.