মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সভা অনুষ্ঠিত জলবায়ু সচেতনতায় সাতক্ষীরায় ছাত্রীদের বৃক্ষরোপণ উৎসব: ‘একটি শিশু, একটি গাছ’ জলবায়ুর পরিবর্তন মোকাবেলা এবং প্রাণীকুলকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই- মুকুল তালায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বি রু দ্ধে দু র্নী তি ও অর্থ আ ত্ম সা তে র অ ভি যো গ সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অ বৈ ধ স্থা প না উ চ্ছে দ ও রাস্তা প্রশস্তের দাবিতে মানববন্ধন সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে অজগর সাপ উদ্ধার  সাতক্ষীরায় বিসমিল্লাহ ফুড প্রোডাক্টসকে অ ভি যা ন ,৫ হাজার টাকা জ রি মা না সাইবার টিম কর্তৃক সাতক্ষীরায় উদ্ধারকৃত মোবাইল ও টাকা হস্তান্তর সাতক্ষীরায় ‘খাদ্য ব্যবস্থা, উপকূলীয় বাস্তবতা ও এগ্রোইকোলজির পথ এবং ন্যায়সঙ্গত ও টকসই ভবিষ্যতের সন্ধান’ শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত বৃদ্ধা মাকে পি টি য়ে দাঁত ভা ঙা র অ ভি যো গে শিক্ষক ছেলের বি রু দ্ধে থানায় মা ম লা

আদ্রিতার কাছে নিবেদন- কবি তানভীর আহমেদ

✍️দেশ টাইমস নিউজ ডেস্ক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৮০ বার পড়া হয়েছে

আদ্রিতার কাছে নিবেদন

কেমন আছেন? ভালোই তো?
এই শহরে ভালো থাকা যেন এক পুরোনো গল্পের মতো,
যা কেউ শোনে, কিন্তু বিশ্বাস করে না।
অনেকদিন হলো আপনার কোন খবর পাইনি,
জানতে ইচ্ছে করে,
আপনার আঁকা শেষ ছবিটা কি এখনো দেয়ালে ঝুলছে?
নাকি সময়ের ধুলো তাতে অলক্ষ্যে জমে গেছে?

কাল রাতে বউয়ের চোখে জল দেখেছি,
কিন্তু কারণ জিজ্ঞেস করিনি।
ওর নরম হাতে কঠিন সংসারের ভার,
আর আমার কবিতার খাতা খোলা নেই বহুদিন।
তবু, মাঝে মাঝে কলমের নিবে
আপনার নাম লেখা হয়ে যায়—
আদ্রিতা।

আপনাকে বলা হয়নি,
আমি এখন চাঁদ দেখি না,
বই পড়ি না,
রঙের ক্যানভাসে আমার হাত আর কাঁপে না।
তবু, মন জানে,
আমার প্রতিটি কবিতার শব্দ,
প্রতিটি বিরামচিহ্ন,
সবই আপনাকে ঘিরে।

আদ্রিতা, জানেন?
আজকাল আমি অন্ধকারে হাঁটতে ভয় পাই।
বুকে চিনচিনে ব্যথা হলে
বউ জিজ্ঞেস করে,
“স্বপ্ন দেখেছো?”
আমি হেসে বলি, “হ্যাঁ, স্বপ্ন।”
কিন্তু বলতে পারি না,
সে স্বপ্নে আপনি আছেন,
আপনার হাসি আছে,
আর আছে আমাদের ফেলে আসা দিনগুলো।

আদ্রিতা,
আপনার আঁকা শেষ পাতা কি আজও ভরা হয়নি?
নাকি জীবনের রং ফুরিয়ে গেছে?
আমার এখনো মনে হয়,
আপনার মতো কেউ
কবিতার শব্দ, রঙের ক্যানভাস,
আর শরতের মেঘ দেখে হাসতে পারে।

আপনার খোঁজে,
এক ক্লান্ত দিনের কবি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!