বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

সারা দেশের ন্যায় গোপালগঞ্জে ২৫টি ক্যাডারের কর্মকর্তাদের অংশগ্রহণে মানববন্ধন 

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১১৪ বার পড়া হয়েছে

জনপ্রশাসন সংস্কার কমিশন প্রস্তাবিত উপসচিব পুলে কোটা পদ্ধতি বহাল, শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিসের বহির্ভূত করার প্রতিবাদে এবং কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির নির্দেশে গোপালগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সিভিল সার্ভিসের ২৫টি ক্যাডারের কর্মকর্তারা।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর’২৪) বেলা ১১টায় গোপালগঞ্জ পৌর পার্কের শহীদ মিনারের সামনে ‘আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ’র আহ্বানে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একে অপরের হাতে হাত রেখে এ কর্মসূচি পালন করে। প্রশাসন ক্যাডার বাদে বাকি ২৫ ক্যাডারের কর্মকর্তারা এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।

কয়েকদিন আগে জনপ্রশাসন সংস্কার কমিশন উপসচিব পুলে প্রশাসন ক্যাডারের জন্য ৫০ শতাংশ কোটা রেখে অন্যান্য ২৫টি ক্যাডারের জন্য ৫০ শতাংশ পরীক্ষার ভিত্তিতে নিয়োগ এবং শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিস হতে আলাদা করার সুপারিশ করে। ‘আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ’ এর সঙ্গে কোনো রকম আলোচনা ছাড়া এমন সিদ্ধান্তের প্রতিবাদে কেন্দ্রীয় পরিষদের পূর্ব ঘোষণা অনুযায়ী আজকের এ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন তারা।

প্রায় ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনে গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর সেখ বেনজীর আহমেদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আঃ কাদের সরদার, জেলা মৎস্য কর্মকর্তা বিজন নন্দী, সরকারি বঙ্গবন্ধু কলেজের প্রভাষক শফিকুল ইসলাম সোহেল, জেলা পরিসংখ্যান অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ হাসানুজ্জামান, গোপালগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, সরকার মেধা ও যোগ্যতার ভিত্তিতে উক্ত পদে পদায়ন করলে সে ক্ষেত্রে আমাদের কোন আপত্তি নেই। শুধু তাই নয় এতে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারাও যদি মেধা ও যোগ্যতার ভিত্তিতে সমস্ত পদ পূরণ করে সেক্ষেত্রেও আমাদের কোন আপত্তি নেই। আমরা আপনাদের (গণমাধ্যমে) মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের নিকট গুরুত্বপূর্ণ এ বিষয়ে দ্রুত সমাধানের জোর দাবি জানাই।

এসময় উক্ত মানববন্ধন কর্মসূচিতে ২৫ ক্যাডারের প্রায় শতাধিক কর্মকর্তা, জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মী সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!