বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কলারোয়াতে তথ্য অধিকার আইন কর্মশালা মরহুম আনিছুর ও ডেভিড স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ব্লিস হসপিটাল চ্যাম্পিয়ন  কলারোয়ায় গ্রাম আদালতের সমন্বয় সভা ভোমরা ইউনিয়নে এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি- মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত জাতীয় প্রেসক্লাবের সদস্য পদ পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান কাজী সাজেদুর রহমান দেবহাটায় অ বৈ ধ ভা বে বালু উ ত্তো ল নে জ রি মা না দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত একটি হুইল চেয়ারের জন্য বৃদ্ধা আফিয়ারা বেগমের আকুতি! একমাত্র আশ্রয়স্থল বাড়ি বিক্রি করে ছেলেকে লেবাননে পাঠিয়েছিলেন কলারোয়ার ভ্যান চালক সুরঞ্জন দাস কে জানতো শুভ’র লা শ ফিরিয়ে আনতে হবে! আশাশুনিতে বিএনপি নেতাদের বি রু দ্ধে মি থ্যা অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন

শেকড়ের সাথে বসবাস- কবি তানভীর আহমেদ

✍️দেশ টাইমস নিউজ ডেস্ক✅
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৮০ বার পড়া হয়েছে

শেকড়ের সাথে বসবাস

বহুদিন হয়ে গেছে নীড়ে ফিরিনা,
পথের শেষে নেই কোনো প্রতিশ্রুতি।
বহুদূর এসে আজ পিছে তাকাইনা,
সময় যেন থেমে আছে ক্লান্তির ভ্রূকুটিতে।

শতাব্দীর পথে ভ্রমণে ক্লান্ত ভীষণ,
পা আটকে গেছে পুরাতন ফাঁদে।
ধূলিমলিন স্মৃতিরা টানে পিছন থেকে,
তবু এগোই—
অজানা একজোড়া তৃষ্ণার্ত চোখের সন্ধানে।

অপেক্ষা দীর্ঘায়িত হয়,
প্রাচীন থেকে প্রাচীনতম হয়ে।
শেকড়ের সাথে বসবাসে
জমে ওঠে নীরবতার শিকড়।
নিঃশ্বাসের ভাঁজে লুকিয়ে থাকে
অতীতের ছিন্নপত্র।

নীড়ের ডাকে সাড়া দিই না,
তবু তার ছায়া আমায় ঘিরে থাকে।
তৃষ্ণার্ত চোখ কি খুঁজবে আমায়?
নাকি আমি নিজেই হবো শেকড়,
যেখানে সময় রচনা করবে
আরেকটি চক্র।

নীড়ে ফেরা মানে কি তবে
নিজেকে খুঁজে পাওয়া?
নাকি হারিয়ে যাওয়া আরেকবার—
চেনা পথেও অচেনা হয়ে??

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!