সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সাইবার টিম কর্তৃক সাতক্ষীরায় উদ্ধারকৃত মোবাইল ও টাকা হস্তান্তর সাতক্ষীরায় ‘খাদ্য ব্যবস্থা, উপকূলীয় বাস্তবতা ও এগ্রোইকোলজির পথ এবং ন্যায়সঙ্গত ও টকসই ভবিষ্যতের সন্ধান’ শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত বৃদ্ধা মাকে পি টি য়ে দাঁত ভা ঙা র অ ভি যো গে শিক্ষক ছেলের বি রু দ্ধে থানায় মা ম লা সাতক্ষীরায় ৭৪ কোটি টাকার মা দ ক ধ্বং স করল বিজিবি  উৎসবমুখর পরিবেশে কালিগঞ্জে বিআরডিবির ৪৩তম সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তনে সচেতনতায় র‍্যালি ও বিতর্ক প্রতিযোগিতা সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে ক টূ ক্তি র প্র তি বা দে তালায় মানববন্ধন সাতক্ষীরায় নি খোঁ জ স্ত্রীর খোঁ জে দি শে হা রা স্বামী কালিগঞ্জে জিয়া পরিষদের কমিটি গঠন: অলিউল সভাপতি, নুরুজ্জামান সম্পাদক ও শিমুল সাংগঠনিক

বেসরকারী এনজিও পরিত্রাণ এর উদ্যোগে তালায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন

✍️সেলিম হায়দার📝তালা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ২০৪ বার পড়া হয়েছে
“আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ, এখনই” এই প্রতিপাদ্য স্লোগান সামনে রেখে সাতক্ষীরার তালায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে।
দিবসটি পালনে মঙ্গলবার (১০ ডিসেম্বর’২৪) সকালে র‌্যালী, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দাতা সহযোগী মিজেরিওর এর সহযোগীতায়, প্রোমোটিং রাইটস অফ দলিত ইন বাংলাদেশ (পিআরডিবি) প্রকল্পের আওতায় বেসরকারি সংগঠন পরিত্রাণ দিবসটি পালনে নানাবিধ কর্মসূচীর আয়োজন করে। সকালে উপশহরের প্রধান প্রধান সড়কে র‌্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ সফিকুল ইসলাম। দলিত নেত্রী স্বরস্বতী দাসের সভাপতিত্ব ও পরিত্রাণ’র কর্মসূচী সমন্বয়কারী মো. রবিউল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে দলিত কমিউনিটির প্রতিনিধি কংকোনা দাস, পূর্নিমা দাস, দলিত ইম্পাওয়ারমেন্ট ফাউন্ডেশন এর প্রতিনিধি বিপ্লব মন্ডল, উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার প্রতিনিধি জুয়েল সরকার, মনিশংকর হালদার, মধুসুদন দাস, পরিত্রাণ এর প্রতিনিধি দীপক চক্রবর্ত্তী, উৎস দাস, সম্পা দাস, রত্না ও রিপন দাস প্রমুখ বক্তব্য রাখেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!