বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

সাতক্ষীরা সরকারি কলেজের প্লাটিনাম জয়ন্তী উদযাপান উপলক্ষ্যে সভা

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৩১ বার পড়া হয়েছে

দেশের দক্ষিণ পশ্চিমের ঐতিহ্যবাহী সাতক্ষীরা সরকারি কলেজের প্লাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজের সভাপতিত্বে শনিবার (৭ ডিসেম্বর’২৪) বেলা ১১টায় কলেজের শিক্ষক মিলনায়তনে কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে এ আলোচনা সভা হয়।

আলোচনা সভায় আংশিক একটি উদযাপন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি আংশিক একটি উপদেষ্টা ও কয়েকটি উপ-কমিটির গঠন করা হয়েছে।

উপদেষ্টা মন্ডলী; প্রধান উপদেষ্টা আছেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাসেম। উপদেষ্টায় আছেন কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল হামিদ ও অধ্যাপক মোঃ ইমদাদুল হক।

উদযাপন কমিটির আহ্বায়ক হিসেবে আছেন কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজ। যুগ্ম আহ্বায়ক ও অর্থ সম্পাদকে আছেন প্রফেসর মোঃ আবুল কালাম আজাদ, যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম ফারুক, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, অধ্যাপক নুর মোহাম্মদ পাড়, সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনিছুর রহমান, ডাঃ আবুল কালাম বাবলা, রেহেনা খানম, অধ্যাপক মোঃ ওলিউর রহমান ও ভালুকা চাঁদপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ.আর.এম মোবাশ্বেরুল হক (জ্যোতি)।

কমিটির সদস্য সচিবে আছেন প্রফেসর এস.এম আনোয়ারুজ্জামান (মুকুল), যুগ্ম সদস্য সচিব ও নিবন্ধন আহ্বায়ক মোঃ কামরুজ্জামান (রাসেল), যুগ্ম সদস্য সচিব ও সাজসজ্জা আহ্বায়ক মীর তাজুল ইসলাম (রিপন), যুগ্ম সদস্য সচিব অধ্যাপক মোঃ বদরুল মিল্লাত, মোঃ মাগফুর রহমান, শ্যামনগর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মোঃ হাফিজুল আল মাহমুদ (রিটু), মোঃ মশিউর রহমান (বাবু) ও প্রচার সম্পাদক মোহাম্মদ সাকিবুর রহমান।

কার্যনির্বাহী সদস্যে অধ্যাপক গাজী আবুল কাশেম, মোঃ জোবায়ের আলম (প্রিন্স)‌, প্রভাষক আসমা খাতুন, মোঃ জিল্লুর রহমান মিঠু, মোঃ মনিরুজ্জামান (বকুল), শাকিল আহসান পলাশ, মোঃ গোলাম মোস্তফা, মোঃ জুলফিকার আলী, সৈয়দ রুবায়েত ইসলাম (রাতুল), মোঃ মাহবুব রহমান। মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান আলী, মোঃ নজরুল ইসলাম, আহছানুস সালেহীন, মোঃ ইমরান হোসেন, মোঃ রফিকুল আলম, মোঃ আলাউদ্দিন, আইনজীবী সৈয়দ জিয়াউর রহমান (বাচ্চু), মাহামুদুল হক জামি, মোঃ ইমরান ফাতাহ, শেখ রাকিবুল ইসলাম, মোঃ আব্দুস সাত্তার, মোঃ মহিবুল্লাহ ও শেখ আফজাল হোসেন।

সাতক্ষীরা সরকারি কলেজের ৭৫ বছর পূর্তি প্লাটিনাম জয়ন্তী অনুষ্ঠান সাবেক এবং বর্তমান সকল শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে, নির্দিষ্ট অনলাইনে আগামী বছরের ২২ ফেব্রুয়ারির মধ্যে নির্ধারিত ফি জমার দিয়ে রেজিস্ট্রেশনের মাধ্যমে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। সাবেক শিক্ষার্থীদের জন্য ২’হাজার টাকা এবং বর্তমান শিক্ষার্থীদের জন্য ১৫’শ‌ টাকা নির্ধারণ করার সিদ্ধান্ত হয়েছে। আগামী বছর ২০২৫ সনে ঈদ উল ফিতর এর ৩য় দিনে এই প্লাটিনাম জয়ন্তী উদযাপন তারিখ নির্ধারণ করা হয়েছে। ১৯৪৬ সালে অত্র কলেজ প্রতিষ্ঠান হতে যারা পাশ করে সার্টিফিকেটধারী হয়েছেন তাদের সকলের অংশগ্রহণের আহ্বান ও অনুষ্ঠানেকে সফল করতে সকলের সহযোগিতা কামনা করেছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!