বুধবার, ১০ জুন ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

নগরঘাটায় ব্যবসায়ীর বাড়িতে দু’র্ধর্ষ চু’রি, নগদ টাকা স্বর্ণালঙ্কার লু’ট

✍️শাহিদুর রহমান✅
  • প্রকাশের সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১৫৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটায় ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার (১১ নভেম্বর ‘২৪) আনুমানিক ভোর-রাত ৩টার দিকে নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ি উত্তরপাড়ায় ব্যবসায়ী আবুল কাশেমের ঘরে এই চুরির ঘটনা ঘটেছে। এই চোরের দল নগদ ৪ লাখ ৩৫ হাজার টাকা ও ৫ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়েছে।

আবুল কাশেম মিঠাবাড়ি উত্তরপাড়ার আকরম আলীর ছেলে।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী আবুল কাশেম জানান, প্রতিদিনের ন্যায় রাতে বাজার থেকে এসে খাওয়া শেষ করে ক্লান্ত লাগছিল।দ্রুত শুয়ে পড়ি। হঠাৎ ৩ টার দিকে ঘুম ভেঙে গেলে উঠে দেখি চোরের দল কৌশলে আমার ঘরে ঢুকে সবকিছু শেষ করে দিয়েছে। আমার ব্যবসার নগদ টাকা ও আমার স্ত্রীর গহনা সব নিয়ে গেছে। আমি শেষ হয়ে গেছি।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাইনউদ্দিন জানান, তদন্তপূর্বক দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!