মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ার সদর ইউনিয়নে ইউপি চেয়ারম্যান প্রার্থী মসিউর রহমানের গণসংযোগ সুলতানপুর বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধন করে নির্বাচনের দাবি সাতক্ষীরা জেলা বেকারি মালিক সমিতির আলোচনা সভা ও কমিটি গঠন: মনি সভাপতি, সাধারন সম্পাদক রবিউল কলারোয়ায় ২৮০টি মৌ-বাক্স পুকুরে ফে লে নি ধ ন, ২০ লক্ষাধিক টাকার ক্ষ তি র মুখে মৌচাষি ঢাবি সাংস্কৃতিক সংসদের শাস্ত্রীয় ভরতনাট্যম কর্মশালা সম্পন্ন: সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন সাতক্ষীরায় বাংলাদেশ মহিলা কল্যাণ পরিষদ অনুমোদিত ২০২৫-২৬ অর্থবছরের অনুদানের চেক বিতরণ বাল্যবিয়ে প্রতিরোধে নিজের ঘর থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে: সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজ সাতক্ষীরার আবাদেরহাটে অসহায় বৃদ্ধা রউফুন্নেছার জমি দ খ ল, ভাং চু র ও লু ট পা টে র প্র তি বা দে বি ক্ষো ভ মিছিল ও মানববন্ধন ডুমুরিয়ার বানিয়াখালী মাধ্যমিক বিদ্যালয়ে সিরাতুন্নবী (সাঃ) উদযাপন ও এডহক কমিটির সংবর্ধনা অনুষ্ঠান  সাতক্ষীরায় পুকুরের পানিতে খুঁজতে যেয়ে দুই শিশুর মৃ ত্যু

কলারোয়ায় শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় স্বাক্ষ্যগ্রহন

শেখ আরিফুল ইসলাম আশা, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২০
  • ৪৯৩ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলীয় নেতা থাকাকালে কলারোয়ায় তার গাড়িবহরে হামলার মামলার স্বাক্ষ্যগ্রহন শুরু হয়েছে। 

রবিবার ৬ জন স্বাক্ষীর জবানবন্দী রেকর্ড করেন আদালত। এরা হলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ মুনসুর আহমেদ, শেখ হাসিনার সফরসঙ্গী ফাতেমা জাহান সাথী, ক্যামেরাম্যান শহীদুল ইসলাম, জোবায়দুল হক রাসেল, সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ ও সৈনিক লীগ নেতা সরদার মুজিব। সাতক্ষীরা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির তাদের জবানবন্দী রেকর্ড করেন।

২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধীদলীয় নেতা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সাতক্ষীরা হাসপাতালে গনধর্ষনের শিকার কলারোয়ার হিজলদী গ্রামের মুক্তিযোদ্ধা পত্নী মাহফুজা খাতুনকে দেখতে আসেন। এদিন তিনি যশোরে ফিরে যাবার পথে কলারোয়া বাজারে সন্ত্রাসীদের হামলার শিকার হন। তার গাড়িবহর লক্ষ্য করে গুলি ও বোমা নিক্ষেপ করা হয়। শেখ হাসিনা প্রানে রক্ষা পেলেও তার সফরসঙ্গীদের অনেকেই আহত হন। এসময় তার ব্যবহৃত গাড়ির স্ট্যান্ডও ভেঙে ফেলে সন্ত্রাসীরা। শেখ হাসিনার নিরাপত্তারক্ষীরা তাকে দ্রুত ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যান।

এ ঘটনায় কলারোয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মোঃ মোসলেম উদ্দিন বাদী হয়ে তৎকালীন সংসদ সদস্য বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিব সহ ২৭ জনের বিরুদ্ধে মামলা করেন। এই মামলা দফায় দফায় খারিজ হয়ে যাবার পর সর্বশেষ ২০১৭ সালের ১৫ই সেপ্টেম্বর তারিখে পুনরুজ্জীবিত হয়। কলারোয়া থানা পুলিশ তদন্ত শেষে সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব সহ ৫০ জনের বিরুদ্ধে চার্জশীট দেয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!