মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩

দেবহাটায় জাতীয় সমবায় দিবসে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ২১০ বার পড়া হয়েছে

‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার দেবহাটায় জাতীয় সমবায় দিবসে র‌্যালি, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ নভেম্বর’২৪) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের আয়োজনে র‌্যালি উপজেলা পরিষদের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ। অনিক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আবু সাঈদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সরকারি খান বাহাদুর আহছান উল্লা কলেজের অধ্যক্ষ অলোক কুমার ব্যানার্জী।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মনোজিত কুমার মন্ডল। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সন্দীপ কুমার মন্ডল, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দেবীশহর এগ্রিকালচার এন্ড ফিস ফার্মিং কো-অপরেটিভ সোসাইটির সাধারন সম্পাদক শরৎ চন্দ্র ঘোষ, অনিকেত আলাম ফাউন্ডেশনের পরিচালক অনিকেত আলাম।

এসময় শ্রেষ্ঠ সমবায় সমিতি কুলিয়া পূর্বপাড়া সমবায় সেচ ও কৃষি খামার সমিতি, সর্বোচ্চ রাজস্ব প্রদানকারী জনপ্রিয় বহুমখি সমবায় সমিতি, চাঁদপুর বহুমখি সমবায় সমিতি, দেবীশহর এগ্রিকালচার এন্ড ফিস ফার্মিং কো-অপরেটিভ সোসাইটি, অনিক ব্যবসায়ী সমবায় সমিতি, নতুন দিন পারুলিয়া ব্যবসায়ী সমবায় সমিতি, বুশরা পারুলিয়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!