সোমবার, ০৪ মে ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত 

সাংবাদিক নজরুলের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক সভা ও দোয়া মাহফিল

সেলিম হায়দার, তালা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০
  • ৪০৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা প্রেসক্লাবের সহ-সভাপতি, জয়যাত্রা টেলিভিশন, দৈনিক ভোরের কাগজ, দৈনিক কালের চিত্র পত্রিকার তালা প্রতিনিধি নজরুল ইসলামের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় তালা প্রেস ক্লাবের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে তালা প্রেসক্লাবের আয়োজনে শোক সভা ও দোয়া মাহফিল সাংবাদিক নজরুল ইসলামের বর্ণাঢ্য কর্মজীবনের স্মৃতিচারন করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।

তালা প্রেসক্লাবের সভাপতি প্রনব ঘোষ বাবলুর সভাপতিত্বে শোক সভায় বক্তব্য রাখেন শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ মোঃ ইনামুল ইসলাম, তালা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায়, সাধারণ সম্পাক উপাধ্যক্ষ শফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, তালা সদর ইউনিয়নের সরদার জাকির হোসেন, জেএসডি কেন্দ্রীয় নেতা মীর জিল্লুর রহমান, তালা প্রেসক্লাবের উপদেষ্টা এমএ হাকিমসহ সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। এসময় মরহুমের সন্তান নাহিদ ও পরিবারের অন্যান্য লোকজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন তালা প্রেসক্লাবের সাংবাদিক নূর ইসলাম। শোক সভা শেষে দোয়া ও মোনাজাত অন্তে সাংবাদিক নজরুল ইসলামের আত্মার শান্তি কামনা করা হয়।

উল্লেখ্য, সাংবাদিক নজরুল ইসলাম হার্ট ও লিভার জনিত কারনে বুধবার (১১নভেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে ঢাকা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!