মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩

দেবহাটায় আইবিডব্লিউএফ’র ব্যবসায়ী প্রতিনিধি সমাবেশ

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১৫৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটায় ইন্ডাস্ট্রিয়ালিষ্ট এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) এর ব্যবসায়ী প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ অক্টোবর’২৪) দেবহাটা উপজেলা সখিপুর বাজারে উপজেলা আইবিডব্লিউএফ’র আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। ব্যবসায়ী উন্নতির মাধ্যমে মানবতার কল্যাণ ও স্রষ্টার সন্তুষ্টি এ শ্লোগানকে সামনে রেখে সভায় উপজেলা আইবিডব্লিউএফ’র সহ-সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আইবিডব্লিউএফ’র জেলা সেক্রেটারী মহিউদ্দিন মাহমুদ। উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারী এহছানুল হক, আব্দুল গফুর প্রমুখ।

বক্তরা বলেন, আওয়ামী সরকারের সীমাহীন চুরি ও লুটপাটের কারণে দেশের অর্থনীতি আজ ভেঙে গেছে। ধ্বংসের পথে ব্যাংক বীমা সহ আর্থিক প্রতিষ্ঠানগুলো। এ অবস্থা থেকে উত্তরণে প্রয়োজন অর্থনৈতিক নিরাপত্তা। এ লক্ষ্যে নিয়মিত সঞ্চয় জমা করণের মাধ্যমে তহবিল গঠন নিশ্চিত করা গেলে অবশ্যই অর্থনৈতিক নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা যাবে বলে মনে করেন ব্যবসায়িক নেতৃবৃন্দ। পরে ৩১ সদস্য বিশিষ্ট সখিপুর বাজার কমিটি গঠন করা হয়েছে। এতে আজহারুল ইসলাম সভাপতি, মনিরুজ্জামান মনি সেক্রেটারী, মোহাম্মদ আলী কোষাধ্যক্ষ নির্বাচিত হন। এছাড়াও সভায় অর্ধ শতাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন। নবনির্বাচিত কমিটির সদস্যরা বলেন, আমরা সকলে একত্রিত হয়ে সততার সাথে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করব।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!