মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
রোটারী ক্লাব অব সাতক্ষীরার ২০২৬-২৭ রোটা বর্ষে নতুন সভাপতি কাজল ও ক্লাব সেক্রেটারি নাজমুল সাতক্ষীরা সদর উপজেলায় বিনামূল্যে বীজ, স্যার ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জমির দ খ ল পেতে আদালত পাড়ায় ঘু র ছে ন কালিগঞ্জের অবসরপ্রাপ্ত বৃদ্ধ গোপালগঞ্জে প্রশাসনের অ ভি যা নে ভেকু মেশিন জ ব্দ, নিয়মিত মা ম লা দা য়ে রে র নি র্দে শ সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সভা অনুষ্ঠিত জলবায়ু সচেতনতায় সাতক্ষীরায় ছাত্রীদের বৃক্ষরোপণ উৎসব: ‘একটি শিশু, একটি গাছ’ জলবায়ুর পরিবর্তন মোকাবেলা এবং প্রাণীকুলকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই- মুকুল তালায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বি রু দ্ধে দু র্নী তি ও অর্থ আ ত্ম সা তে র অ ভি যো গ সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অ বৈ ধ স্থা প না উ চ্ছে দ ও রাস্তা প্রশস্তের দাবিতে মানববন্ধন

শরত নিশীর এপিটাফ-কবি @তানভীর আডোনিস!

✍️দেশ টাইমস নিউজ ডেস্ক✅
  • প্রকাশের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ২৮২ বার পড়া হয়েছে

শরত নিশীর এপিটাফ 

আমার চোখে মন খারাপের অশ্রু আসুক
জানালা দিয়ে বৃষ্টির ঝিরিঝিরি জল আসুক!
তবুও বিচ্ছেদ বিরহ আর কখনো না আসুক,
রাতের বৃষ্টির সাথে তীব্র ঘৃণা না থাকুক
উপেক্ষিত প্রেমহীন প্রেম আমাকে নিত্য পুড়ায়
সে আগুনে দহনে হয়ে গেছি তপ্ত ভিসুভিয়াস!
এ আগুনে পোড়া ছাইকে আর কিভাবে পুড়াবে?
তারচেয়ে বরং করুণা করে হলেও প্রেম দাও
করুনা যদি নাই করো অবজ্ঞা করো না মোটেও।
বঞ্চনা ও অবহেলায় আমি ক্লান্ত ভীষণ!
শরতের এই রাতে জানালার গ্রিলের সাথে
বৃষ্টির অভিসার দেখে তোমাকে পেতে ইচ্ছে হয়।
বৃষ্টিসিক্ত এই শরীর একটা কাঁথাই তো চেয়েছে
তুমিহীন প্রেম একেবার মরে ঝরে গেছে!
যেন ঠিক শরতের শিউলির মতোই,
“শরত নিশির স্বপ্ন, প্রভাতের বিচ্ছেদ বেদনা!”
তোমার মনের আকাশে জমে থাকা সব মেঘ,
আমার মনের আকাশে তীব্র বৃষ্টি হয়ে নামুক!

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!