বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে নি ষি দ্ধ আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, পুলিশের অ ভি যা নে গ্রে ফ তা র ২ বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের শি ক্ষ ক ও জা মা য়া ত নে তা মুকুলের অ প সা র ণ দা বি তে মা ন বব ন্ধ ন দেবহাটায় ২ দিন ব্যাপী ধর্মীয় নেতৃবৃদের ডিজিটাল প্লাটফর্ম গঠন ও কর্মশালা তালায় উপজেলা পর্যায়ে সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে মতবিনিময় সভা তালায় সিএসএস এর পক্ষ থেকে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা তালায় মৎস্য উপকরণ বিতরণ গোপালগঞ্জে মা দ ক, স ন্ত্রা স ও নৈ রা জ্যে র প্র তি বা দে বিএনপির বি ক্ষো ভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরা সরকারি কলেজে মানবতার দেওয়াল স্থাপন করলেন ছাত্রদল নেতা শেখ মিনহাজ আলম মুন  সাতক্ষীরায় প্র ভা ব শা লী কৃর্তক চলাচলের রাস্ত ব ন্ধ করার প্র তি বা দে এক প্রবাসীর স্ত্রীর সংবাদ সম্মেলন ডুমুরিয়ায় বিধবাকে চে ত না না শ ক স্প্রে করে নগদ অর্থ ও মালামাল লু টে র অ ভি যো গ

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সংলাপ অনুষ্ঠিত

শাহিদুর রহমান::
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
  • ৪০৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় অগ্রগতি সংস্থার আয়োজনে সোমবার সকাল ১০.৩০ মিনিটে ১১ নং ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদ হলরুমে আশ্বাস প্রকল্পের ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটি (সিটিসি’র) সাথে সংলাপ সেশন অনুষ্ঠিত হয়েছে।

সংলাপটি সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এন্ড কো-অপারেশন (এসডিসি) এর অর্থায়নে এবং উইননক ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়।

সেশনে সংলাপ সেশনের উদ্দেশ্য, আশ্বাস প্রকল্পের লক্ষ, উদ্দেশ্য এবং চলমান কার্যক্রম উপস্থাপনা, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কতৃক নির্দেশিত মানব পাচার প্রতিরোধ ও দমনে জাতীয় কর্মপরিকল্পনা ২০১৮-২০২২ অনুযায়ী ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির গঠন কাঠামো এবং অর্পিত দায়িত্ব পর্যালোচনা, এলাকা ভিত্তিক মানবপাচার ও অভিবাসন সংক্রান্ত বিদ্যমান পরিস্থিতি পর্যালোচনা, মানব পাচার প্রতিরোধ এবং নিরাপদ অভিবাসনের ক্ষেত্রে গৃহীত স্ব-স্ব উদ্যোগ এবং অভিঙ্গতা বিনিময়, মানব পাচার থেকে উদ্ধার প্রাপ্ত নারী-পুরুষ চিহ্নিতকরনের উপায় এবং তাদের মর্যাদাশীল জীবনমান উন্নয়নে ইউনিয়নে ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির ভূমিকা ও ভবিষ্যৎ করনীয় নির্ধারণ নিয়ে আলোচনা করা হয়।

এসময় বক্তারা বলেন, শিশু ও মানব পাচার প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণকে নিজ নিজ জায়গা থেকে সচেতন হয়ে কাজ করতে হবে। যাতে গ্রাম অঞ্চলের দরীদ্র মানুষরাও বুঝতে পারেন মানবপাচার একটি বড় অপরাধ।

সমগ্র সংলাপ সেশনটি পরিচালনা অত্র প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী অসিত ব্যানার্জী।

উক্ত সংলাপ সেশনে সভাপতিত্ব করেন উক্ত ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান তারক নাথ পাল।উক্ত সেশনে উপস্থিত ছিলেন সিটিসি’র সদস্যবৃন্দ।সেশনে আরও উপস্হিত ছিলেন অত্র প্রকল্পের কাউন্সেলর সিরাজুম মনিরা ও সোস্যাল মোবিলাইজার ধনঞ্জয় পরমান্য।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!