বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
তালায় সিএসএস এর পক্ষ থেকে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা তালায় মৎস্য উপকরণ বিতরণ গোপালগঞ্জে মা দ ক, স ন্ত্রা স ও নৈ রা জ্যে র প্র তি বা দে বিএনপির বি ক্ষো ভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরা সরকারি কলেজে মানবতার দেওয়াল স্থাপন করলেন ছাত্রদল নেতা শেখ মিনহাজ আলম মুন  সাতক্ষীরায় প্র ভা ব শা লী কৃর্তক চলাচলের রাস্ত ব ন্ধ করার প্র তি বা দে এক প্রবাসীর স্ত্রীর সংবাদ সম্মেলন ডুমুরিয়ায় বিধবাকে চে ত না না শ ক স্প্রে করে নগদ অর্থ ও মালামাল লু টে র অ ভি যো গ ডুমুরিয়ায় বিএনপির আয়োজনে সারাদেশে শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে স ন্ত্রা স বি রো ধী সমাবেশ ও মি ছি ল অনুষ্ঠিত কালিগঞ্জে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতক্ষীরায় যুব-নেতত্বে দুর্যোগ ব্যবস্থাপনা ও আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা বিষয়ে সংলাপ অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্য সাতক্ষীরায় সংবাদ সম্মেলন

শ্যামনগরে সমমনা সংগঠনের সাথে মিটিং

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৬ বার পড়া হয়েছে

বেসরকারী সংস্থা উত্তরণের বাস্তবায়নে দাতা সংস্থা এডুকো বাংলাদেশ এর আর্থিক সহায়তায় (From work to school: education, training and protection for children in hazardous child labor in the coastal areas of Bangladesh) প্রকল্পের আওতায় উপকূলীয় অঞ্চলের ঝুঁকিপূর্ন শিশুশ্রম নিরসনের লক্ষ্যে সমমনা সংগঠনের সাথে নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়।

আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর’২৪) বেলা সাড়ে ১০ টায় সাতক্ষীরার শ্যামনগর পাবলিক লাইব্রেরীতে অনুষ্ঠিত মিটিং সঞ্চালনা করেন উত্তরণের প্রজেক্ট ম্যানেজার নাজমা আক্তার। উক্ত সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলী আশরাফসহ বিভিন্ন সমমনা সংগঠন এবং সাংবাদিকবৃন্দ।

উক্ত সভায় প্রকল্পের উদ্দেশ্য,কার্যক্রম ও অর্জন সম্পর্কে উপস্থাপনের পর উপকূলীয় শিশুরা স্কুলে না যেয়ে ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত হচ্ছে (যেমন-নদীতে মাছ ধরা,সুন্দর বনের মধ্যে যেয়ে মাছ ও কাকড়া ধরা,কাকড়ার পয়েন্টে ও ইটের ভাটায় কাজ করা) এখান থেকে তাদের মুক্ত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শিশুশ্রম নিরসনের জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান, উপজেলা প্রশাসনের সাথে লবি করা, ইটভাটার সর্দার ও শ্রমজীবি শিশুর অভিভাবকদের সাথে মিটিং করা, কোন এরিয়ার শিশুরা কি ধরনের শ্রমের সাথে যুক্ত রয়েছে তার তালিকা তৈরী করা, শ্রমজীবি শিশুর পরিবারকে লাইভলিহুড সহায়তা প্রদান এবং সরকারী নিরাপত্তা বলয়ের আওতাভূক্ত করার বিষয়ে উপস্থিত সকলে মতামত প্রদান করেন। সর্বোপরি শিশুশ্রম নিরসনের জন্য উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগীতা একান্ত প্রয়োজন বলে সকলে মনে করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!