বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক  সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী’র মায়ের মৃত্যুত প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শোক জ্ঞাপন সাতক্ষীরায় ভে জা ল দুধ তৈরির দা য়ে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জ রি মা না ও ৬ মাসের কা রা দণ্ড গোপালগঞ্জে বিভিন্ন ইটভাটায় ভ্রা ম্য মা ন আদালতের অ ভি যা ন – ৭ লক্ষ টাকা জ রি মা না সুন্দরবনে আলিম-ডন বা হি নী র তা ণ্ড ব: ২০ জেলে ও মৌয়াল অ প হ র ণ জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: গ্রে প্তা র কৃ ত ব্যবসায়ি অমিত হাসানের ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র শ্যামনগরে ডাঃ অনিমেষ পরমান্য অ প হ র ণ মা ম লা: গ্রে প্তা র কৃ ত দে র আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জ বা ন ব ন্দি  সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের 

দেবহাটার সখিপুর দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাড়াদান কার্যক্রম বিষয়ক কর্মশালা

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটা সখিপুর ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাড়াদান কার্যক্রম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর’২৪) সকাল ১০ টায় বেসরকারি সংস্থা অগ্রগতি সংস্থার আয়োজনে উইনরক ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় বিপেমস অগ্রযাত্রা ক্লাইমেট চেঞ্জ প্রকল্প এর আওতায় সখিপুর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সভায় অগ্রগতি সংস্থার জেলা প্রজেক্ট অফিসার আবু বক্কর সিদ্দিকের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। অন্যান্যদের মধ্যে দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, উপ-সহকারী কৃষি অফিসার ইউনুস আলী, সমাজসেবক সোলাইমান হোসেন, ইউপি সচিব গোলাম রব্বানী, ইউপি সদস্য যথাক্রমে শেখ মোয়াজ্জেম হোসেন, নজরুল ইসলাম, আবুল কালাম প্রমুখ। উপস্থিত ছিলেন ইউপি সদস্য সাজু পারভীন, রেহেনা খাতুন, জুলেখা খাতুন, সুশীল সমাজের প্রতিনিধি মনিরুল ইসলাম মনি, শাহিন আলম, রায়হান বাবু, বিপেমস অগ্রযাত্রা ক্লাইমেট চেঞ্জ প্রকল্পের অগ্রপথিক তায়েবা সুলতানা ও নুসরাত জাহান সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

এসময় বক্তারা বলেন, সাতক্ষীরা জেলার সখিপুর ইউনিয়ন উপক‚লবর্তী হওয়ায় এখানে প্রতিনিয়ত দূর্যোগ ও নদী ভাঙন লেগে থাকে। প্রতিবছর দূর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রাণহানি ঘটে। তাই দূর্যোগের আগে সচেতন হলে এ থেকে ক্ষতির পরিমান কমিয়ে আনা সম্ভব হবে। তাই দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাড়াদান কার্যক্রমের মাধ্যমে মানুষকে সচেতন করে নিরাপদে আনতে হবে। সেই সাথে কমিটির পক্ষ থেকে দূর্যোগ প্রতিরোধে বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!