রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাকজমক পূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরার ভাই ভাই ট্রেডার্সের হালখাতা তালায় কেন্দ্রীয় পানি কমিটির সভা অনুষ্ঠিত তালায় আ ত্ম সাৎ কৃ ত বীমার টাকা ফে র তে র দা বি তে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় দু র্নী তি বি বো ধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা নাঈম ইন্টারন্যাশনাল ট্রাভেলস এন্ড টুরসের উদ্যোগে ২০২৭ সালের হজযাত্রীদের প্রাক-নিবন্ধন বিষয়ক আলোচনা সভা  সাতক্ষীরায় স্ত্রী-সন্তানের অ ত্যা চা র-নি র্যা ত ন থেকে রক্ষা পেতে অসহায় এক স্বামী-পিতার সংবাদ সম্মেলন মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে সাতক্ষীরায় ছাত্রশিবিরের বিশাল সাইকেল র‍্যালি তালায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাতক্ষীরা সী মা ন্তে বিজিবির বিশেষ অ ভি যা ন: ৩ পা চা র কা রী সহ কোটি টাকার মালামাল জ ব্দ দেবহাটায় আন্তর্জাতিক মা দ ক বি রো ধী দিবস উপলক্ষে সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

খুলনার বটিয়াঘাটায় লিডার্সের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

✍️হেলাল উদ্দিন☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৪ বার পড়া হয়েছে

বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্সের বাস্তবায়নে দাতা সংস্থা ফ্রান্সের LiFE- NGO এর সহযোগিতায় ” Strengthening Transformative Action for Resilience (STAR)” প্রকল্পের আওতায় খুলনার বটিয়াঘাটা উপজেলা পরিষদের অডিটরিয়ামে বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর ‘২৪) প্রকল্প অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে স্বাগত বক্তব্য প্রদান করে অনুষ্ঠান উদ্বোধন করেন করেন রুনা আক্তার (সুমি), উপসহকারী প্রকৌশলী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, বটিয়াঘাটা, খুলনা। প্রধান অতিথি হিসেবে সুচিন্তিত মতামত প্রদান করেন শরীফ আসিফ রহমান, উপজেলা নির্বাহী অফিসার, বটিয়াঘাটা, খুলনা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, বটিয়াঘাটা, খুলনা এবং সংগঠনের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন মোহন কুমার মন্ডল, নির্বাহী পরিচালক, লিডার্স।

এছাড়াও মূল্যবান মতামত জ্ঞাপন করেন বটিয়াঘাটা উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত, উপজেলা শিক্ষা অফিসার জিএম আলমগীর কবির। আরও উপস্থিত ছিলেন ৪ নং সুরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ জাকির হোসেন, ৩ নং ওয়ার্ড সদস্য আবুল কালাম হাওলাদার, ৪ নং ওয়ার্ড সদস্য নাজমুল সাকিব সিদ্দিক, সংরক্ষিত ওয়ার্ড সদস্য রত্না অধিকারী এবং সুরখালী, ভগবতীপুর ও রায়পুর গ্রামের জনপ্রতিনিধিবৃন্দ।

লিডার্সের এই প্রকল্পের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন টিম লিডার সুশান্ত কুমার নাথ, প্রকল্প কর্মকর্তা শাশ্বতী নাগ এবং কমিউনিটি মবিলাইজার অরূপ কুমার সরকার ও নিলুফা ইয়াসমিন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সুপেয় পানির সংকট নিরসনে লিডার্স যে প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে তা উপকুলীয় অঞ্চলে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। ব্যবহৃত প্রযুক্তি টেকসই রাখতে নিয়মিত দেখভাল, পানির সঠিক ব্যবহার ও গুরুত্ব সম্পর্কে এলাকাভিত্তিক জনসচেতনতা ও দক্ষতা বৃদ্ধি এই সমস্যা মোকাবিলায় অনেকখানি কার্যকর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!