সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ‘খাদ্য ব্যবস্থা, উপকূলীয় বাস্তবতা ও এগ্রোইকোলজির পথ এবং ন্যায়সঙ্গত ও টকসই ভবিষ্যতের সন্ধান’ শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত বৃদ্ধা মাকে পি টি য়ে দাঁত ভা ঙা র অ ভি যো গে শিক্ষক ছেলের বি রু দ্ধে থানায় মা ম লা সাতক্ষীরায় ৭৪ কোটি টাকার মা দ ক ধ্বং স করল বিজিবি  উৎসবমুখর পরিবেশে কালিগঞ্জে বিআরডিবির ৪৩তম সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তনে সচেতনতায় র‍্যালি ও বিতর্ক প্রতিযোগিতা সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে ক টূ ক্তি র প্র তি বা দে তালায় মানববন্ধন সাতক্ষীরায় নি খোঁ জ স্ত্রীর খোঁ জে দি শে হা রা স্বামী কালিগঞ্জে জিয়া পরিষদের কমিটি গঠন: অলিউল সভাপতি, নুরুজ্জামান সম্পাদক ও শিমুল সাংগঠনিক জাকজমক পূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরার ভাই ভাই ট্রেডার্সের হালখাতা

মুক্তি! কবি তানভীর আডোনিস

✍️দেশ টাইমস নিউজ ডেস্ক☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ৩২৩ বার পড়া হয়েছে

মুক্তি! 

আমি চাই হারিয়ে যেতে খুবভাবে,
দূরে কোথাও চলে যেতে বহুদুরে!
আবার শুরু করতে চাই সবকিছু,
ভীষণ নতুন ভাবে শুরু নতুন সুরে!

চারা গাছ আজ বড্ড বড় বৃক্ষ,
অবলাটা আজ পাকা জানোয়ার!
আমার প্রয়োজনীয়তা আজ শুন্য,
নোংরা স্থান ছেড়ে প্রস্থান দরকার!

আমি চাই অতীতের ভ্রম মুক্তি,
আমি চাই তীব্র সংশোধন হই!
পুর্বের মুর্খতার থেকে পরিত্রাণ,
মৃত্যু যন্ত্রণা থেকে মুক্ত যেন হই!

এ মন ও দেহের এক একটি অংশ,
প্রতিদিন একটু একটু করে মরে!
এর চেয়ে নিস্কৃতিই ঢেড় ভালো
বাঁচতে আমার ভীষণ ইচ্ছে করে!

বর্তমান ও অতীতের ছাড়পোকা
প্রত্যহ আমাকে কুড়ে কুড়ে খাই!
জীবন থেকে না পালিয়ে আমি
নতুন জীবনের সন্ধান যে চাই!

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!