বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
তালায় আমরা বন্ধু’র ‘পুষ্টি-উঠোন’ অনুষ্ঠিত  গোপালগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রমের ২য় দিন সম্পন্ন কোটালীপাড়ায় কালিমার পতাকা নিয়ে মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত কালিগঞ্জের চেয়ারম্যান সাফিয়া পারভীনের বি রু দ্ধে নি র্যা ত ন ও হ য় রা নি র অ ভি যো গে মানববন্ধন, বি চা র দা বি দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা সাতক্ষীরায় তিন দিনব্যাপী ফল মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী  তালায় বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে বি দ্যু ৎস্পৃ ষ্ট হয়ে তালার রাজমিস্ত্রির মৃ ত্যু সাতক্ষীরায় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে পিআইবির তিন দিনের প্রশিক্ষণের সমাপনী সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

আশাশুনির মানিকখালী ব্রিজের টোল বাড়তে পারে ৬ গুন, টোল ফ্রি করার জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি উপজেলাবাসীর

✍️আসাদুজ্জামান📝জেষ্ঠ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ২৫৪ বার পড়া হয়েছে
সাতক্ষীরার আশাশুনির মানিকখালী ব্রিজের টোল আদায়ের তিনবছরের ইজারাদার নিয়োগে ডাক উঠেছে এক কোটি ২৬ লাখ ২৫ হাজার টাকা। সাতক্ষীরা শহরের কাটিয়ার মুক্তি কনস্ট্রাকশন এই দর দিয়েছে। যা গতবারের তুলনায় সাড়ে ছয়গুণ বেশি। বর্ধিত অর্থ আদায়ে সাধারণ মানুষকেই এই অর্থ ব্যয় করতে হবে ভেবে উপজেলা বাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা হয়েছে।
সাতক্ষীরা সড়ক ও জনপথ বিভাগ সূত্র জানায়, মানিকখালী ব্রিজের টোল আদায়ের লক্ষ্যে ২০২৪-২৫, ২০২৫-২৬ ও ২০২৬-২৭ অর্থবছরের জন্য ইজারাদার নিয়োগের কোটেশন ওপেনিংয়ের ৫ম কলের নির্ধারিত দিন ছিল ২০ জুন। এতে দুটি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এর মধ্যে সাতক্ষীরা শহরের কাটিয়ার মুক্তি কনস্ট্রাকশন এক কোটি ২৬ লাখ ২৫ হাজার টাকার দরপত্র দাখিল করেছে। এছাড়া মেসার্স অসীমা এন্টার প্রাইজ ৬৮ লাখ ৭৫ হাজার টাকার দরপত্র দাখিল করেছে।
নিয়মানুযায়ী সাতক্ষীরা শহরের কাটিয়ার মুক্তি কনস্ট্রাকশন সর্বোচ্চ দরদাতা হিসেবে ইজারাদার নিয়োগ পাওয়ার কথা।
এদিকে, এক কোটি ২৬ লাখ ২৫ হাজার টাকা দর ওঠায় চিন্তায় পড়েছে সাধারণ মানুষ। যেখানে মানিকখালী ব্রিজের টোল আদায়ের বিগত তিনবছরের ইজারাদারের সর্বোচ্চ দর ছিল প্রায় ২০ লাখ টাকা, সেখানে মাত্র তিন বছরের ব্যবধানে তা ছয় গুণ বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষকেও ছয় গুণ বেশি হারে টোল দিতে হবে বলে চিন্তায় পড়েছেন তারা।
আশাশুনি উপজেলা সদর ও বড়দল  ইউনিয়নের একাধিক মানুষ জানান, এমনিতেই মানুষ মানিকখালী ব্রিজের টোল দেওয়া নিয়ে অসন্তষ্ট। তার উপর নতুন অর্থবছরে ছয়গুণ বেশি হারে টোল আদায় করা হলে সরকারের ভাবমূর্তি মারাত্মকভাবে নষ্ট হতে পারে। ইজারাদার যাতে টোল আদায়ে সরকারি নীতিমালা লঙ্ঘন না করে সে বিষয়ে অবশ্যই সড়ক ও জনপথ বিভাগকে তদারকি করার দাবি জানান তিনি।
স্থানীয় এলাকাবাসীর, দুর্যোগকবলিত আশাশুনিবাসীর জন্য মানিকখালী ব্রিজটি টোল মুক্ত ঘোষণার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেছেন।
এ বিষয়ে সাতক্ষীরা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার পারভেজ জানান, বৃহস্পতিবার দুপুর ২টায় কোটেশন ওপেন করা হয়েছে। তাতে দেখা গেছে মুক্তি কনস্ট্রাকশন এক কোটি ২৬ লাখ ২৫ হাজার টাকার দরপত্র দাখিল করেছে। এছাড়া মেসার্স অসীমা এন্টার প্রাইজ ৬৮ লাখ ৭৫ হাজার টাকার দরপত্র দাখিল করেছে। আমরা এটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেব। সেখান থেকেই সিদ্ধান্ত নেওয়া হবে, কোন প্রতিষ্ঠান ইজারাদার নিয়োগ পাচ্ছে। তবে, ইজারাদারত নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ দরদাতারাই নিয়োগ পান বলে তিনি আরো জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!