সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ‘খাদ্য ব্যবস্থা, উপকূলীয় বাস্তবতা ও এগ্রোইকোলজির পথ এবং ন্যায়সঙ্গত ও টকসই ভবিষ্যতের সন্ধান’ শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত বৃদ্ধা মাকে পি টি য়ে দাঁত ভা ঙা র অ ভি যো গে শিক্ষক ছেলের বি রু দ্ধে থানায় মা ম লা সাতক্ষীরায় ৭৪ কোটি টাকার মা দ ক ধ্বং স করল বিজিবি  উৎসবমুখর পরিবেশে কালিগঞ্জে বিআরডিবির ৪৩তম সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তনে সচেতনতায় র‍্যালি ও বিতর্ক প্রতিযোগিতা সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে ক টূ ক্তি র প্র তি বা দে তালায় মানববন্ধন সাতক্ষীরায় নি খোঁ জ স্ত্রীর খোঁ জে দি শে হা রা স্বামী কালিগঞ্জে জিয়া পরিষদের কমিটি গঠন: অলিউল সভাপতি, নুরুজ্জামান সম্পাদক ও শিমুল সাংগঠনিক জাকজমক পূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরার ভাই ভাই ট্রেডার্সের হালখাতা

মেধাবী আমেনার বিশ্ববিদ্যালয় ভর্তি স্বপ্নপূরণে এগিয়ে এলেন ইংল্যান্ড প্রবাসী শওকত আজাদ

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ৯২৩ বার পড়া হয়েছে

আর্থিকভাবে অসহায়, দরিদ্র্র পরিবারের মেধাবী সন্তান আমেনার বিশ্ববিদ্যালয় ভর্তির স্বপ্ন পূরণে ইত্তেফাক অনলাইনে প্রকাশিত সংবাদ দেখে মানবতার ডাকে এগিয়ে এলেন যুক্তরাজ্যের সশস্ত্রবাহিনীর সাবেক সেনাসদস্য ইংল্যান্ড প্রবাসী ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান মাহমুদ শওকত আজাদ। সব চিন্তা দূর করে আমেনা খাতুনকে বিশ^বিদ্যালয়ে ভর্তির সুযোগ করে দিলেন তিনি।

আজ বুধবার (১২ জুন ‘২৪) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালায়ে তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন মেধাবী ছাত্রী আমেনা খাতুনের হাতে ২০ হাজার টাকা তুলে দেন। এ সময় তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, আমেনা খাতুনের পিতা কুদ্দুস আলী সরদার, মাতা মর্জিনা খাতুন, দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা গাজী জাহিদুর রহমান, সাংবাদিক সেলিম হায়দার ও শাহিন আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে গত ০৮ জুন,২০২৪ তারিখে দৈনিক ইত্তেফাকের অনলাইনে ‘সুযোগ পেয়েও টাকার অভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছেন না আমেনা’ শিরোনামে সংবাদ প্রকাশের পর তার ভর্তির জন্য এগিয়ে আসেন ইংল্যান্ড প্রবাসী মাহমুদ শওকত আজাদ। তিনি ২০ হাজার টাকা আমেনার খাতুনের ভর্তির জন্য পাঠিয়ে দেন।

এদিকে আমেনা খাতুন জানান, আমি এসএসসি ও এইচএসসি পরীক্ষায় পরীক্ষায় ‘এ প্লাস’ পেয়ে উত্তীর্ণ হয়েছি। বিশ্ববিদ্যালয়ে ভর্তিও সুযোগ পেয়েও বাবার পক্ষে ভর্তির টাকা জোগাড় করা সম্ভব হচ্ছিল না। ইংল্যান্ড প্রবাসী মাহমুদ শওকত আজাদসহ যারা আমাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য সাহায্যোর হাত বাড়িয়ে দিয়েছেন আমি তাদের সবার কাছে কৃতজ্ঞ। বিশেষ করে দৈনিক ইত্তেফাক পত্রিকার সাংবাদিককে তিনি আন্তরিক ধন্যবাদ জানান।

আমেনা খাতুনের পিতা কুদ্দুস আলী সরদার বলেন, দৈনিক ইত্তেফাকের সংবাদ দেখে ইংল্যান্ড প্রবাসী মাহমুদ শওকত আজাদ আমার মেয়ের ভর্তির জন্য এগিয়ে এসেছেন। আমি তার কাছে কৃতজ্ঞ।

ইংল্যান্ড প্রবাসী মাহমুদ শওকত আজাদ বলেন, ‘মেধাবীরা আমাদের রাষ্ট্রের সম্পদ এবং সমাজের সকল বিত্তশালী মানুষেরা যদি এভাবে এগিয়ে আসে তাহলে আমাদের বাংলাদেশ এ কোনো মেধা অবহেলিত হবে না, এতে শুধুই একটি মেধাকে ক্ষয়ে যাওয়া থেকে রক্ষা করা নয় বরং আগামীদিনে বিশ্বের মানচিত্রে একটি শক্তি শালী এবং সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে বাংলাদেশ কে প্রতিষ্ঠত করা।’ এ সময় তিনি আমেনা খাতুনের মতো দেশের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে চান।

তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন ইত্তেফাকের সংবাদ দেখে মেধাবী আমেনার জন্য মানবতার ডাকে এগিয়ে আসা ইংল্যান্ড প্রবাসী মাহমুদ শওকত আজাদকে ধন্যবাদ জানান। এ সময় তিনি আমেনা খাতুনের পাশে থাকার প্রতিশ্রুতি প্রদান করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!