বুধবার, ০৬ মে ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক  সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী’র মায়ের মৃত্যুত প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শোক জ্ঞাপন সাতক্ষীরায় ভে জা ল দুধ তৈরির দা য়ে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জ রি মা না ও ৬ মাসের কা রা দণ্ড গোপালগঞ্জে বিভিন্ন ইটভাটায় ভ্রা ম্য মা ন আদালতের অ ভি যা ন – ৭ লক্ষ টাকা জ রি মা না সুন্দরবনে আলিম-ডন বা হি নী র তা ণ্ড ব: ২০ জেলে ও মৌয়াল অ প হ র ণ জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: গ্রে প্তা র কৃ ত ব্যবসায়ি অমিত হাসানের ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র শ্যামনগরে ডাঃ অনিমেষ পরমান্য অ প হ র ণ মা ম লা: গ্রে প্তা র কৃ ত দে র আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জ বা ন ব ন্দি  সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের 

দেবহাটায় বার্ষিক কমিউনিটি পর্যালোচনা ও পরিকল্পনা সভা

✍️মীর খায়রুল ইসলাম📝দেবহাটা প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ১৫১ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বার্ষিক কমিউনিটি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধ ও বৃহস্পতিবার (৫ ও ৬ জুন ‘২৪) উপজেলার টাউনশ্রীপুর মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহায়তায় ও সুশীলন কর্তৃক বাস্তবায়িত এ পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় কুলিয়া, পারুলিয়া, দেবহাটা ও নওয়াপাড়া ইউনিয়নের গ্রাম উন্নয়ন কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকবৃন্দ, স্থানীয় সরকারের প্রতিনিধিবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তাবৃন্দ, বে-সরকারী কর্মকর্তা, শিশু ফোরামের নেতৃবৃন্দ ও প্রকল্পের আওতাধীন উপকারভোগীরা অংশগ্রহন করেন। সভায় গত এক বছরের কাজের পর্যালোচনা ও আগামী এক বছরের পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এরিয়া প্রোগ্রামের অন্তর্ভুক্ত স্বাস্থ্য ও পুষ্টি, জীবিকায়ন ও স্পন্সরশীপ প্রোজেক্টের সকল কার্যক্রমে কমিউনিটির লোকজনের বিশেষ করে শিশুর অংশগ্রহণ ও মতামত প্রদানের ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়। গত ১ বছরে কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা ও কমিউনিটির প্রয়োজনের ভিত্তিতে কার্যক্রমের পরিবর্তন ও পরিবর্ধন আলোচনায় স্থান পায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের দেবহাটা এপি ম্যানেজার লাভলু খান।

বক্তব্য দেন উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, সমবায় কর্মকর্তা মনোজিত কুমার মন্ডল, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম, সহকারী প্রধান শিক্ষক সঞ্জিব ব্যানার্জী, সুশীলনের প্রোগ্রাম ম্যানেজার গৌরঙ্গ চন্দ্র ঘোষ, সিডিও মিজানুর রহমান প্রমুখ। কর্মশালাটি পরিচালনা করেন সুশীলনের মনিটরিং ও ইভ্যালুয়েশন স্পেশালিষ্ট মামুন হোসেন। দুইদিন ব্যাপী কর্মশালাটিতে উপজেলা ৪টি ইউনিয়নের গ্রাম উন্নয়ন কমিটি, শিশু ফোরাম, ধর্মীয় নেতা, সরকারি-বেসরকারি প্রতিনিধিরা অংশ নেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!