মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
রোটারী ক্লাব অব সাতক্ষীরার ২০২৬-২৭ রোটা বর্ষে নতুন সভাপতি কাজল ও ক্লাব সেক্রেটারি নাজমুল সাতক্ষীরা সদর উপজেলায় বিনামূল্যে বীজ, স্যার ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জমির দ খ ল পেতে আদালত পাড়ায় ঘু র ছে ন কালিগঞ্জের অবসরপ্রাপ্ত বৃদ্ধ গোপালগঞ্জে প্রশাসনের অ ভি যা নে ভেকু মেশিন জ ব্দ, নিয়মিত মা ম লা দা য়ে রে র নি র্দে শ সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সভা অনুষ্ঠিত জলবায়ু সচেতনতায় সাতক্ষীরায় ছাত্রীদের বৃক্ষরোপণ উৎসব: ‘একটি শিশু, একটি গাছ’ জলবায়ুর পরিবর্তন মোকাবেলা এবং প্রাণীকুলকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই- মুকুল তালায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বি রু দ্ধে দু র্নী তি ও অর্থ আ ত্ম সা তে র অ ভি যো গ সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অ বৈ ধ স্থা প না উ চ্ছে দ ও রাস্তা প্রশস্তের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা পল্লীবিদ্যুৎ সমিতিতে শোক সভা ও মিলাদ মাহফিল অনুষ্টিত

✍️জামাল উদ্দিন📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ৩২৬ বার পড়া হয়েছে
ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ লাইন সচল করতে গিয়ে ৫ সহকর্মির মৃত্যুতে সাতক্ষীরা পল্লীবিদ্যুৎ সমিতিতে শোক সভা ও
মিলাদ মাহফিল অনুষ্টিত হয়েছে।
ঘুর্ণিঝড় “রেমাল” এ ক্ষতিগ্রস্থ বৈদ্যুতিক লাইন সচল করে গ্রাহক প্রান্তে বিদ্যুৎ সরবরাহ করতে গিয়ে সারাদেশে ৫ সহকর্মীর মৃত্যুতে  একযোগে কর্মসুচী পালিত হচ্ছে। এরই অংশ বিশেষ কর্মসুচী পালন করেছে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি। আজ বৃহস্পতিবার (০৬ জুন ‘২৪) সাতক্ষীরা পল্লীবিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা কর্মচারিরা সহকর্মীদের মৃত্যুতে কালো ব্যাজ পরিধান করে শোক সভা পালন শেষে নিহতদের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিলে আয়োজন করে।উল্লেখ্য রিমালে বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে গিয়ে যে সকল সহকর্মিরা মৃত্যু বরণ করছে তাঁরা হলো, পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির লিটন দাস, লাইনম্যান গ্রেড-১, মোঃ হাসনাইন, লাইনক্রু লেভেল- ১, নেত্রোকোনা পল্লী বিদ্যুৎ সমিতির মোঃ মানিক মিয়া, লাইন শ্রমিক, গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর মোঃ মামুন মিয়া বিদ্যুতায়িত হয়ে মারা যান। এছাড়াও মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার কাম ম্যাসেঞ্জার মোঃ মহসিন আলী এবং নোয়াখালী পল্লী বিদ্যুৎ
সমিতির মিটার রিডার কাম ম্যাসেঞ্জার মোঃ সরোয়ার হোসেন মুন্সী হিট স্ট্রোকে মারা যান। ইহা ছাড়াও পল্লী বিদ্যুৎ সমিতিতে অসংখ্য কর্মকর্তা/কর্মচারী কর্মকালীন সময়ে মৃত্যুবরণ করেছেন। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) বিভিন্ন সময়ে এগুলোকে নিছক একটি দুর্ঘটনা হিসাবে চালিয়ে দিলেও বাস্তবে এটি বিআরইবি কর্তৃক পরিচালিত পরিকল্পিত হত্যাকান্ড বলে শোক সভায় বক্তব্য রাখা হয়। পল্লী বিদ্যুৎ সমিতিতে ব্যাপক জনবলের ঘাটতির কারণে বিদ্যুৎকর্মীদের গড়ে ১৫-১৬ ঘন্টা কাজ করতে হচ্ছে। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের স্বেচ্ছাচারিতা, অদক্ষতা, পরিচালনার অভাব ও মাঠ পর্যায়ে কাজের অভিজ্ঞতার অভাবে বাস্তবতার আলোকে লোকবলের অভাবে লাইনক্রুদের শিফটিং ডিউটিসহ নির্দিষ্ট কর্মঘন্টা নির্ধারণ করা যাচ্ছে না। 
এ সব ঘটনায় নিন্দা জানিয়ে অধিকার আদায় সহ সকল কর্মসুচী পালনে সাতক্ষীরা পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারিরা একট্রা হয়েছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!