বুধবার, ০৬ মে ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক  সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী’র মায়ের মৃত্যুত প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শোক জ্ঞাপন সাতক্ষীরায় ভে জা ল দুধ তৈরির দা য়ে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জ রি মা না ও ৬ মাসের কা রা দণ্ড গোপালগঞ্জে বিভিন্ন ইটভাটায় ভ্রা ম্য মা ন আদালতের অ ভি যা ন – ৭ লক্ষ টাকা জ রি মা না সুন্দরবনে আলিম-ডন বা হি নী র তা ণ্ড ব: ২০ জেলে ও মৌয়াল অ প হ র ণ জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: গ্রে প্তা র কৃ ত ব্যবসায়ি অমিত হাসানের ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র শ্যামনগরে ডাঃ অনিমেষ পরমান্য অ প হ র ণ মা ম লা: গ্রে প্তা র কৃ ত দে র আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জ বা ন ব ন্দি  সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের 

দেবহাটা বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা রোধে সভা  

✍️মীর খায়রুল ইসলাম📝দেবহাটা প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ১৭১ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটায় বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উপজেলা পর্যায়ে কমিটির সদস্যবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের স্টেকহোল্ডারদের উপস্থিতিতে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা মডেল মসজিদের সভা কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহানের পরিচালনায় উপস্থিত থেকে বক্তব্য দেন দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুস সালাম সিদ্দিক, উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, যুগ্ম সম্পাদক লিটন ঘোষ বাপি, ইউপি সদস্য মোখেলেছুর রহমান মোখলেস, ইয়ুথ এ্যাম্পাওয়ার্ড প্রজেক্ট অফিসার আবু এমরান, আজীজপুর গ্রাম উন্নয়ন কমিটির সাধারন সম্পাদক ফিরোজ শাহ আলম, ভিডিসির সভাপতি উত্তম রায় প্রমুখ। সভায় সরকারি, বেসরকারি কর্মকর্তা, গ্রাম উন্নয়ন কমিটি, শিশু ফোরাম, ধর্মীয় নেতা, কাজী-পুরোহিতগন অংশ নেন।

এসময় বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উপজেলা পর্যায়ে কমিটির সদস্যবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের স্টেকহোল্ডারদের করণীয় সম্পর্কে আলোচনা করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!