মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
রোটারী ক্লাব অব সাতক্ষীরার ২০২৬-২৭ রোটা বর্ষে নতুন সভাপতি কাজল ও ক্লাব সেক্রেটারি নাজমুল সাতক্ষীরা সদর উপজেলায় বিনামূল্যে বীজ, স্যার ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জমির দ খ ল পেতে আদালত পাড়ায় ঘু র ছে ন কালিগঞ্জের অবসরপ্রাপ্ত বৃদ্ধ গোপালগঞ্জে প্রশাসনের অ ভি যা নে ভেকু মেশিন জ ব্দ, নিয়মিত মা ম লা দা য়ে রে র নি র্দে শ সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সভা অনুষ্ঠিত জলবায়ু সচেতনতায় সাতক্ষীরায় ছাত্রীদের বৃক্ষরোপণ উৎসব: ‘একটি শিশু, একটি গাছ’ জলবায়ুর পরিবর্তন মোকাবেলা এবং প্রাণীকুলকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই- মুকুল তালায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বি রু দ্ধে দু র্নী তি ও অর্থ আ ত্ম সা তে র অ ভি যো গ সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অ বৈ ধ স্থা প না উ চ্ছে দ ও রাস্তা প্রশস্তের দাবিতে মানববন্ধন

পাটকেলঘাটা বিআরইবি’র কর্মকান্ডে অসন্তুষ্ট কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি অব্যাহত 

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ২২০ বার পড়া হয়েছে

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) এর কর্মকান্ডে ক্ষুব্ধ হয়ে অন্যান্য পল্লী বিদ্যুৎ সমিতির মতো সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় অবস্থিত সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিতে ৫ম দিনের মতো কর্মবিরতি চলছে। টানা ৫ম দিন অর্থাৎ আজ বৃহস্পতিবার (৯ মে’২৪) চলছে এ কর্মবিরতি। ফলে সেবা নিতে আসা অনেক গ্রাহক বিড়ম্বনায় পড়েছেন।

সরেজমিনে জানা যায়, ‘বৈষম্য নিপাত যাক পল্লী বিদ্যুৎ সমিতি মুক্তি পাক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) ও পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) মধ্যকার বৈষম্য দূরীকরণসহ অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নের দাবিতে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৪০হাজার কর্মকর্তা ও কর্মচারী। এর পরিপেক্ষিতে আশিটি পল্লী বিদ্যুৎ সমিতির মতো সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি রোববার (৫ মে) সকাল ৯টা থেকে একই দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। ৮০টি পবিসের সদর কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হচ্ছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দৈত্ব নীতির কারণে বিভিন্ন সুযোগ সুবিধা হতে বঞ্চিত হচ্ছে দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৪০ হাজার কর্মকর্তা-কর্মচারী। সমিতির কর্মকর্তা কর্মচারীরা বিভিন্ন সময় গণস্বাক্ষর সংগ্রহ, বোর্ডের চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদানসহ নিয়মতান্ত্রিকভাবে তাদের দাবি দাওয়া বাস্তবায়নে চেষ্টা করে আসছে। কিন্তু সমিতির নিয়ন্ত্রকের ভূমিকায় থাকা পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) তাদের দাবি না মেনে বরং উল্টো প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ভোলা পবিসের দুইজন এজিএমকে সাময়িক বরখাস্ত, দুইজন এজিএমকে স্ট্যান্ড রিলিজ করে অন্য পিবিএসে বদলি এবং সিরাজগঞ্জ পবিস-২ এর ২জন এজিএমকে বোর্ডে সংযুক্ত করে। এতে ফুঁেস উঠেছেন ৮০টি পবিসের প্রায় ৪০ হাজার কর্মকর্তা-কর্মচারী।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!