মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ

দেবহাটায় নোঙর ফাউন্ডেশনের দ্বি-বার্ষিক সদস্য সম্মেলন

✍️দেবহাটা (সাতক্ষীরা) প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ২১০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটায় নোঙর ফাউন্ডেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১২ এপ্রিল’২৪) উপজেলার ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে নোঙর ফাউন্ডেশনের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ফাউন্ডেশনের সভাপতি মু. আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, ফাউন্ডেশনের উপদেষ্টা সদস্য মাওলানা আব্দুল আজিজ, নজরুল ইসলাম ও মাওলানা মুহিব্যুল্লাহসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

সম্মেলনে মু. আতিকুর রহমানের পরিচালনায় সাধারণ সদস্য সহ অত্র এলাকার জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দ্বি-বার্ষিক সম্মেলনে মু. আব্দুল কাদের কে সভাপতি, সাইফুল ইসলামকে সেক্রেটারি সহ ৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন ফাউন্ডেশনের প্রধান নির্বাচন কমিশনার মোঃ এনামুল হক।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!