বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
সম্প্রীতির সুতোয় গাঁথা কলারোয়ার মুরারিকাটি মেলা: লোকজ ঐতিহ্যের এক অনন্য উৎসব কালিগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক মৌ খামারিদের মাঝে বিনামূল্যে মৌ বাক্স ও রাণী মৌমাছি বিতরণ কলারোয়াতে তথ্য অধিকার আইন কর্মশালা মরহুম আনিছুর ও ডেভিড স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ব্লিস হসপিটাল চ্যাম্পিয়ন  কলারোয়ায় গ্রাম আদালতের সমন্বয় সভা ভোমরা ইউনিয়নে এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি- মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত জাতীয় প্রেসক্লাবের সদস্য পদ পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান কাজী সাজেদুর রহমান দেবহাটায় অ বৈ ধ ভা বে বালু উ ত্তো ল নে জ রি মা না দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত একটি হুইল চেয়ারের জন্য বৃদ্ধা আফিয়ারা বেগমের আকুতি!

বৈশাখ তুমি এলে- কবি নাহিন ফেরদৌস

✍️দেশ টাইমস নিউজ ডেস্ক☑️
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ৩৫৪ বার পড়া হয়েছে

বৈশাখ তুমি এলে

গাছে গাছে নতুন পাতার জন্ম দিয়ে,
বৈশাখ তুমি এলে।
ডালে ডালে পাখ পাখালির গান শুনিয়ে,
বৈশাখ তুমি এলে।
বসন্তেরই বিদায় বেলার বার্তা নিয়ে,
বৈশাখ তুমি এলে।
নতুন দিনের নতুন আশার স্বপ্ন নিয়ে,
বৈশাখ তুমি এলে।
৯১এর ২৯শে এপ্রিল স্বরন করায়ে,
বৈশাখ তুমি এলে ।
চারদিকে আনন্দের বন্যা নিয়ে,
বৈশাখ তুমি এলে।
নতুন প্রজন্মের নবজাগরণ সঙ্গে নিয়ে,
বৈশাখ তুমি এলে।
পুরানো দিনের,পুরানো পাতার মলাট খুলে,
বৈশাখ তুমি এলে।
ঘরে ঘরে নবান্নেরই পসরা সাজিয়ে,
বৈশাখ তুমি এলে।
চাষীবৌ এর মুখে হাসির বন্যা নিয়ে,
বৈশাখ তুমি এলে।
পাকা আম আর মিষ্টি ফলের সুবাস নিয়ে,
বৈশাখ তুমি এলে।
নতুন দিনের,নবপ্রেরণার উৎস হয়ে,
বৈশাখ তুমি এলে।
সাম্যবাদ আর ভালোবাসায় সিক্ত হয়ে,
বৈশাখ তুমি এলে।
লাল সাদা আর লাল সবুজের দেশ সাজিয়ে,
বৈশাখ তুমি এলে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!