বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক  সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী’র মায়ের মৃত্যুত প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শোক জ্ঞাপন সাতক্ষীরায় ভে জা ল দুধ তৈরির দা য়ে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জ রি মা না ও ৬ মাসের কা রা দণ্ড গোপালগঞ্জে বিভিন্ন ইটভাটায় ভ্রা ম্য মা ন আদালতের অ ভি যা ন – ৭ লক্ষ টাকা জ রি মা না সুন্দরবনে আলিম-ডন বা হি নী র তা ণ্ড ব: ২০ জেলে ও মৌয়াল অ প হ র ণ জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: গ্রে প্তা র কৃ ত ব্যবসায়ি অমিত হাসানের ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র শ্যামনগরে ডাঃ অনিমেষ পরমান্য অ প হ র ণ মা ম লা: গ্রে প্তা র কৃ ত দে র আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জ বা ন ব ন্দি 

কলারোয়ায় এক কলেজ ছাত্রী গণধর্ষনের শিকারের অভিযোগ, সদর হাসপাতালে ভর্তি

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
  • ৪৯৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কলারোয়ায় এক কলেজ ছাত্রী গণধর্ষনের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার সন্ধ্যার পর কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের বসন্তপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। বর্তমানে ওই কলেজ ছাত্রী সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

অভিযুক্ত ধর্ষকরা হলেন, উপজেলার জয়নগর ইউনিয়নের বসন্তপুর গ্রামের নজরুল, মানিকনগর গ্রামের মোস্তাজুল ও শাহিনুর।

সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন ওই কলেজ ছাত্রী জানান, বুধবার দুপুরের পর তিনি কলারোয়া বাজার যোন বাড়ির নিত্যপ্রয়োজনীয় জিনিস পত্র কেনাকাটা করার জন্য। জিনিস পত্র কেনাকাটা শেষ তিনি সন্ধ্যার পর জয়নগর ইউনিয়নের বসন্তপুর গ্রামের বলফিল্ডের পাশের ইটের রাস্তা দিয়ে বাড়ি ফেরার পথ উক্ত তিন যুবক মোটরসাইকেল যোগে এসে তার গতিরোধ করে তাকে জোরপূর্বক সেখানকার একটি বাগান নিয়ে যায়। এরপর তারা তাকে মুখ কাপড় (স্কাফ) ঢুকিয়ে ছুরি ধরে ভয়ভীতি দেখিয়ে তাকে জোর পূর্বক পালাক্রমে ধর্ষন করে। এতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে রাতেই সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমান তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ধর্ষিতা ওই কলেজ ছাত্রীর মা অভিযোগ করে বলেন, এ ঘটনা শুনার পর পরই তিনি ঘটনা স্থলে যাওয়ার পর স্থানীয় ইউপি সদস্য আমিরুল ধর্ষকদের পক্ষ নিয়ে তাক মারধর করেন। তিনিও বর্তমানে সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। এদিকে, এ ঘটনায় যাতে মামলা না হয় সেজন্য ধর্ষকরা তাদের ভয়ভীতি প্রদর্শন করেছেন বলে তারা জানান। তবে, তারা মামলা দায়েরের প্রস্ততি নিচ্ছেন বলে আরো জানান।

সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে সদর হাসপাতালের গাইনী বিভাগ ওই কলেজ ছাত্রীর চিকিৎসা চলছে। তিনি আরো জানান, বর্তমান তিনি অনেক সুস্থ রয়েছেন।

কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারান চন্দ্র পাল জানান, এ ঘটনায় থানায় এখনও পর্যন্ত কেউ কোন অভিযোগ দেননি। তবে, তিনি এ রকম একটি ঘটনা শুনছেন এবং তারা হাসপাতালে ভর্তি হয়েছেন বলে তিনি জেনেছেন। তবে, এর আগেও ওই তরুণী কয়েকজনের বিরুদ্ধে একই অভিযোগ দিয়েছিলেন বলেও তিনি শুনছেন বলে জানান। তিনি আরো জানান, অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!