মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের নৈ রা জ্যে র প্র তি বা দে সাতক্ষীরায় জাসাসের মিছিল ভোমরা স্থলবন্দরের গার্ড সুপারভাইজার কালামের বি রু দ্ধে অ বৈ ধ অ র্থ আ দা য়ে র অ ভি যো গ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে, ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাতক্ষীরায় অষ্টম শ্রেণির ছাত্রীকে ধ র্ষ ণে র দা য়ে যুবকের যা ব জ্জী ব ন কা রা দ ন্ড পাটকেলঘাটায় দিনে দুপুরে দু র্ধ র্ষ চু রি, নগদ টাকাসহ স্বর্ণালংকার লু ট ডুমুরিয়ার মাগুরাঘোনা ইউপি চেয়ারম্যান প্রার্থী শেখ আরশাফুল ইসলামের মহিলা সমাবেশ  তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের একাডেমিক ভবন পরিদর্শন

কলারোয়ায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে হাজারো মোমবাতি প্রজ্জ্বলন

✍️জুলফিকার আলী📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৩১ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কলারোয়ায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে শহীদ
বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (১৪ডিসেম্বর) সন্ধ্যায় কলারোয়া ফুটবল মাঠের পার্শ্বে অবস্থিত
শহীদ মিনার ও মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে শহীদ বুদ্ধিজীবিদের স্মরণে হাজার মোমবাতি প্রজ্বলন করা হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বলনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। মোমবাতি প্রজ্বলনে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সাংগঠনিক কমান্ডার সৈয়দ আলী গাজী, ডেপুটি কমান্ডার আবুল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রিফাতুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামান, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, জেলা ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, শিক্ষক নেতা প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, আইসিটি’র সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি শিক্ষব দীপক শেঠ, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন, ইউএনও অফিস স্টাফ বেনজির হোসেন, আ: মান্নান, সাংবাদিক সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, সাংবাদিক জুলফিকার আলী সহ সূধিবৃন্দ। উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে (১৪ ডিসেম্বর) পাক হানাদার বাহিনী রাতের আধারে বুদ্ধিজীবিদের উপর হত্যাযজ্ঞ চালিয়ে বুদ্ধিজীবিদের হত্যা করা হয়। এ দিকে দিবসটি পালনে উপজেলা প্রশাসনের
উদ্যোগে সকালে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পন করে শহীদ বুদ্ধিজীবিদের প্রতি প্রদ্ধা নিবেদন ও আলোচন সভা অনুষ্ঠিত হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!