
সাতক্ষীরার কলারোয়ায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে শহীদ
বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (১৪ডিসেম্বর) সন্ধ্যায় কলারোয়া ফুটবল মাঠের পার্শ্বে অবস্থিত
শহীদ মিনার ও মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে শহীদ বুদ্ধিজীবিদের স্মরণে হাজার মোমবাতি প্রজ্বলন করা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বলনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। মোমবাতি প্রজ্বলনে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সাংগঠনিক কমান্ডার সৈয়দ আলী গাজী, ডেপুটি কমান্ডার আবুল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রিফাতুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামান, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, জেলা ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, শিক্ষক নেতা প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, আইসিটি’র সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি শিক্ষব দীপক শেঠ, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন, ইউএনও অফিস স্টাফ বেনজির হোসেন, আ: মান্নান, সাংবাদিক সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, সাংবাদিক জুলফিকার আলী সহ সূধিবৃন্দ। উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে (১৪ ডিসেম্বর) পাক হানাদার বাহিনী রাতের আধারে বুদ্ধিজীবিদের উপর হত্যাযজ্ঞ চালিয়ে বুদ্ধিজীবিদের হত্যা করা হয়। এ দিকে দিবসটি পালনে উপজেলা প্রশাসনের
উদ্যোগে সকালে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পন করে শহীদ বুদ্ধিজীবিদের প্রতি প্রদ্ধা নিবেদন ও আলোচন সভা অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.