বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিশুদের ‘নোবেল খ্যাত’ আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬ এর জন্য মনোনীত সাতক্ষীরার  সুদীপ্ত ও মুশফিক ডুমুরিয়া হাসপাতালের প্রধান ফটকের সামনে স্থা প না, রোগী যাতায়াতে বি ঘ্ন ডুমুরিয়ায় আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত শ্যামনগরে খাবার পানির সংকটে থাকা ৫০ পরিবারে ব্রতীর ‌বিনামূ‌ল্যে ট্যাংক বিতরণ শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলেন হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরায় আদালত চত্বর থেকে হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আ সা মি প লা য় ন, কয়েক ঘণ্টা পর ফের গ্রে প্তা র গোপালগঞ্জে আসন্ন দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত  সাতক্ষীরা রেড ক্রিসেন্টের নিজস্ব ভবন নির্মাণে সহযোগিতার আশ্বাস ধসে পড়েছে বিদ্যালয়ের ছাদে, ঝুঁকিতে শিক্ষার্থীরা কুলতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নতুন ভবন নির্মাণের দাবি বাংলাদেশ মহিলা পরিষদের আয়োজনে সাংগঠনিক মাস-২৬ উপলক্ষ্যে সমাপনী আলোচনা সভা

আওয়ামী লীগের নৈ রা জ্যে র প্র তি বা দে সাতক্ষীরায় জাসাসের মিছিল

✍️ মোঃ হাফিজুল ইসলাম📝 নিজস্ব প্রতিবেদক ✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

সারাদেশে আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে সাতক্ষীরায় সদর উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ‘২৬) বিকেলে সদর উপজেলা জাসাসের আয়োজনে এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

 

সদর উপজেলা জাসাসের আহ্বায়ক সালমান কাদের ও সদস্য সচিব শাহাদাত হোসেনের নেতৃত্বে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

 

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা জাসাসের যুগ্ম আহবায়ক ইসারুল ইসলাম, মো. অলিউল্লাহ , ইমরুল মাহমুদ মিনহাজ, মো. ইব্রাহিম হোসেন,আবু তাহের, আব্দুর রউফ, শিবপুর ইউনিয়ন সভাপতি মাসুম মোল্লা ও সেক্রেটারি আব্দুল্লাহ ভুঁইয়া, আঁগরদাড়ি ইউনিয়নের সেক্রেটারি আলামিন মিঠু, ঝাউডাঙ্গা ইউনিয়নের সভাপতি মোঃ আফছার আলী মন্ডন,ধুলিহর ইউনিয়নের আহবায়ক আব্দুর রউফসহ সদর উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

মিছিল চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদ জানান। এতে সদর উপজেলা জাসাসের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

 

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, জাসাসের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!