বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করলেন তৃণমূল বিএনপি নেতা মেহেদী হাসান বাবু রাত পোহালেই মেয়ের পরীক্ষা, পরীক্ষার আগের দিন বাবা নিজের ট্রলির চা পা য় নি হ ত সাতক্ষীরা সরকারি কলেজের প্রদর্শক শহিদুল ইসলামের অ ব মা ন না য় উ ত্তা ল সাতক্ষীরা: মানববন্ধনের ঘোষণা পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আইজিপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ সাতক্ষীরার ধান বোঝাই ট্রলি উ ল্টে চালকের মৃ ত্যু দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা কালিগঞ্জে দুই এমপিকে সংবর্ধনা দিলেন শিমু রেজা এমপি কলেজ কর্তৃপক্ষ  লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু

কালিগঞ্জে উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলার ডাকবাংলা মোড়স্থ কাকশিয়ালী নদীর তীরে অবস্থিত বধ্যভূমিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশসহ উপজেলা প্রশাসন, থানা’র ওসি (তদন্ত) প্রদীপ কুমার সানাসহ কালিগঞ্জ থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিমসহ মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড।

সকাল সাড়ে ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ এর সভাপতিত্বে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসাইনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার ওসি (তদন্ত) প্রদীপ কুমার সানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার উপজেলা চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের সভাপতি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধারা মোঃ আব্দুল হাকিম, উপজেলা নির্বাচন কর্মকর্তা অনুজ গাইন, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক এসএম গোলাম ফারুক প্রমুখ। সভায় অন্যান্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

বক্তব্য বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদ সদস্য, মুক্তিযুদ্ধে শহীদ সকল বীর মুক্তিযোদ্ধাদের এবং সকল শহীদ বুদ্ধিজীবীদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে ও তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বলেন ১৯৭১ সালের সারা বছর ধরে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল এরপর ১৯৭১ সালে ১৪ ডিসেম্বর বিজয়ের পূর্ব মুহূর্তে বাঙালি জাতিকে চিরতরে পঙ্গু করে দেওয়ার জন্য এদেশের বুদ্ধিজীবীদের হত্যা করা হয়।আমাদের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সংরক্ষণ করতে হবে, যে সকল এলাকায় বীর মুক্তিযোদ্ধাগণ যুদ্ধের সময় শহীদ হয়েছেন, যেখানে বুদ্ধিজীবীদের নিশংসভাবে হত্যা করা হয়েছিল সে সকল স্থানে স্মৃতি স্তম্ভ স্থাপন করতে হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!