মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩

ঝালকাঠিতে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালিত

✍️আবু সায়েম খান📝ঝালকাঠি জেলা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ২৪৫ বার পড়া হয়েছে

ঝালকাঠির রাজাপুরে “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নারীর উপরে সহিংসতার আশংঙ্কা: প্রতিরোধ গড়ুন প্রতিবাদ করুন” প্রতিপাদ্যকে সামনে রেখে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালন করা হয়েছে। নারীপক্ষের অধিকার এখানে, এখনই (RHRN-2) প্রকল্প এর উদ্দোগে তারুণ্যের কন্ঠস্বর প্লাটফর্ম ও চিলড্রেন এন্ড ইয়ুথ ডেভলপমেন্ট অর্গানাইজেশন (সাইডো) ২৬ নভেম্বর বিকাল ৪ টায় এ আয়োজন করেন।

এসময় সমাজকর্মী, সাংবাদিক আলমগীর হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু। অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রাজাপুর উপজেলা যুবলীগের সভাপতি আসলাম হোসেন মৃধা। এসময় সাইডো পরিচালক সৈয়দ হোসাইন আহমেদ কামাল স্বাগত বক্তব্য প্রদান করেন।

রাজাপুর উপজেলা যুবলীগ সভাপতি আসলাম হোসেন মৃধা বলেন, আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। নারীরা শুধু নির্বাচন কালীন নয় তারা অনেক ক্ষেত্রেই নির্যাতনের স্বীকার হয়। চাকরির প্রলবন দেখিয়ে, বিদেশ নেওয়ার কথা বলে বিভিন্ন ভাবে নির্যাতনের স্বীকার হয়। এছাড়াও তারা স্বামী কর্তৃকও নির্যাতনের স্বীকার হয় তবে তারা মুখ খুলে কিছু বলতে পারে না।

প্রধান অতিথি আফরোজা আক্তার লাইজু বলেন, আমরা কর্মস্থলে, বাসে সহ পদে পদে নির্যাতনের স্বীকার হই। তবে এখন সেখান থেকে কিছুটা বের হয়ে এসেছি। আজকের বিষয় নির্বাচন কালীন নারী নির্যাতন। দেখুন আজকে সারাদেশে আগুন সন্ত্রাস চলমান। আর এটার বেশি ভুক্তভোগী নারী এবং শিশু। ভোট কেন্দে আমরা যাতে নিরাপদ ভাবে যেতে পারি এর জন্য সামাজিক ভাবে সচেতন হতে হবে। প্রশাসনেরও নারীদের প্রতি খেয়াল রাখতে হবে। আমরা যারা নারী নেত্রীরা আছি তারা কিন্তু ওই একগুচ্ছ নারীদের জন্য কাজ করে যাচ্ছি। আমাদের প্রধানমন্ত্রী সব সময় নারীদের নিয়ে ভাবেন, নারীরা যাতে ভালো থাকতে পারে সেই চেষ্টা করেন। আমরা নারীরা প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে কাজ করে যাব।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!