মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমবে জীবন ও সম্পদের ক্ষতি- সাতক্ষীরায় সচেতনতামূলক রোড শো সড়কে শিক্ষার্থীদের চলাচলে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে কর্মশালা সাতক্ষীরা মেডিকেল কলেজে নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত সাতক্ষীরার জনপ্রিয় কণ্ঠশিল্পী চৈতালী মুখার্জীর কণ্ঠে কালজয়ী গানের মূর্ছনা, মুগ্ধ বিশ্বসাহিত্য কেন্দ্র সাতক্ষীরার ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন পরিচালনা কমিটির পরিচিতি ও মা সমাবেশ ডুমুরিয়ায় দুই মা দ ক সে বী আ ট ক, ভ্রাম্যমান আদালতে জে ল জ রি মা না গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এম. মনসুর আলীর ৫ম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত গোপালগঞ্জে শিক্ষার্থীদের সাথে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন ডিসি মোঃ আরিফ- উজ- জামান ডিবি সদস্যদের নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান সাতক্ষীরার এসপির সামেক হাসপাতালে অ নি য় মে র অ ভি যো গ, আগামীকাল ভূমিহীন সমিতির মানববন্ধন

নির্বাচনে তফসিলকে স্বাগত জানিয়ে কলারোয়ায় আ’লীগের  আনন্দ মিছিল

✍️জুলফিকার আলী📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ২০২ বার পড়া হয়েছে

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণাকৃত তফসিলকে স্বাগত জানিয়ে সাতক্ষীরার কলারোয়ায় আনন্দ মিছিল করেছে উপজেলা আ.লীগের নেতৃবৃন্দ।

বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় পশুহাট মোড়স্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শহীদ মিনার সংলগ্ন মোড়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন-উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ফিরোজ আহমেদ স্বপন।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, উপজেলা আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান বেনজির হেলাল, আফজাল হোসেন হাবিল, শেখ সোহেল রানা, সাবেক চেয়ারম্যান আসলামুল আলম আসলাম, প্রধান শিক্ষক নুরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা সহকারী অধ্যাপক ইউনুছ আলী খান, মাস্টার হাফিজুর রহমান, মাস্টার জাহাঙ্গীর হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসমলাম, উপজেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি আশিকুর রহমান মুন্না, যুবলীগনেতা শেখ মাসুমুজ্জামান মাসুম, ইউপি সদস্য আলহাজ্ব নজরুল ইসলামসহ কৃষক লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বক্তব্যে ফিরোজ আহমেদ স্বপন বলেন, আগামি নির্বাচনে আবারও গণতন্ত্রের বিজয় হবে। আওয়ামীলীগের জয় হবে। নৌকা বিজয়ের লক্ষ্যে সকল স্তরের আ’লীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহবান জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!