বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করলেন তৃণমূল বিএনপি নেতা মেহেদী হাসান বাবু রাত পোহালেই মেয়ের পরীক্ষা, পরীক্ষার আগের দিন বাবা নিজের ট্রলির চা পা য় নি হ ত সাতক্ষীরা সরকারি কলেজের প্রদর্শক শহিদুল ইসলামের অ ব মা ন না য় উ ত্তা ল সাতক্ষীরা: মানববন্ধনের ঘোষণা পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আইজিপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ সাতক্ষীরার ধান বোঝাই ট্রলি উ ল্টে চালকের মৃ ত্যু দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা কালিগঞ্জে দুই এমপিকে সংবর্ধনা দিলেন শিমু রেজা এমপি কলেজ কর্তৃপক্ষ  লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু

কালিগঞ্জ নতুনহাট বাজার উদ্বোধন করেন চেয়ারম্যান মোঃ আব্দুল হাকিম

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ২২৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দুদলী খাজাবারিয়ার প্রাণকেন্দ্র ঈশানগঞ্জ নতুন হাটকে সপ্তাহে তিন দিনের পরিবর্তে প্রতিদিন বাজারে পরিণত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল ৮ টায় ঈশানগঞ্জ (নতুন হাট) কে বাজার হিসেবে রূপান্তরিত উদ্বোধন করা হয়। বাজার কমিটির সভাপতি মনিরুল ইসলাম মনির সভাপতিত্বে বাজার কমিটির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার সঞ্চালনায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ইউপি সদস্য জিএম আব্দুল জলিল, ইউপি সদস্য দেবাশীষ ঘোষ (বাবু),প্রাক্তন ইউপি সদস্য ইলিয়াস শাহ সোনালী।উপজেলা ইঞ্জিনিয়ার অফিসের কম্পিউটার অপারেট জিএম গোলাম মোস্তফা(বাটুল), বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী পিয়ার আলী।বিশিষ্ট ব্যবসায়ী আবু মুসা, বিশিষ্ট গার্মেন্টস ব্যবসায়ী আতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা মুনসুর আলী, বীর মুক্তিযোদ্ধা জহুর আলী, বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, ব্যবসায়ী আলহাজ্ব আমিনুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী জমিদার ফজর আলী। ব্যবসায়ী আনিসুর রহমান, ব্যবসায়ী জাকির হোসেন, মাংস ব্যবসায়ী সোফিয়ার রহমান শফি।

দুদলী নতুনহাট স্থাপিত ১৯৮২ সালে প্রয়াত ঈশান ঘোষের দানকৃত জমিতে এলাকার প্রয়াত জিএম আক্কাস আলী, প্রাক্তন চেয়ারম্যান জিএম মমতাজ উদ্দিন, মৃত জিএম কেরামত হোসেন, মৃত জিএম জিন্নাত আলী, মৃত জিএম আহাম্মেদ আলী (গ্রাম সরকার) মৃত জিএম শওকত আলী, প্রমূখ। কয়েকজন প্রবীণ উদ্যোক্তাদের উদ্যোগে জমি দাতা ঈশান ঘোষের নাম অনুযায়ী সপ্তাহে তিন দিন যমুনার নদীর তীরে ঈশানগঞ্জ হাট চালু হয়। পরবর্তীতে কিছু সংখ্যক মানুষ হাটের নামকরণ করেন” নতুনহাট”। দুদলী নতুন হাট বর্তমানে সরকারি কাগজে কলমে যাহা ঈশানগঞ্জ হিসেবে বিদ্যমান। তবে বর্তমানে জনসাধারণের মুখে নতুনহাট নামে এ হাটটি পরিচিত।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!