বুধবার, ০৬ মে ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক  সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী’র মায়ের মৃত্যুত প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শোক জ্ঞাপন সাতক্ষীরায় ভে জা ল দুধ তৈরির দা য়ে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জ রি মা না ও ৬ মাসের কা রা দণ্ড গোপালগঞ্জে বিভিন্ন ইটভাটায় ভ্রা ম্য মা ন আদালতের অ ভি যা ন – ৭ লক্ষ টাকা জ রি মা না সুন্দরবনে আলিম-ডন বা হি নী র তা ণ্ড ব: ২০ জেলে ও মৌয়াল অ প হ র ণ জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: গ্রে প্তা র কৃ ত ব্যবসায়ি অমিত হাসানের ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র শ্যামনগরে ডাঃ অনিমেষ পরমান্য অ প হ র ণ মা ম লা: গ্রে প্তা র কৃ ত দে র আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জ বা ন ব ন্দি  সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন

শ্যামনগরে উৎসবের রাতে দোকানে ভয়াবহ আগুন লেগে, প্রায় কোটি টাকার মালামাল পুড়ে ছাই

✍️রঘু নাথ খাঁ📝জেষ্ট প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ২৩১ বার পড়া হয়েছে
সাতক্ষীরা শ্যামনগরে উৎসবের রাতে মার্কেটে বিদ্যুৎতের শর্টসার্কিটের আগুনে পুড়ে প্রায় কোটি টাকার মালামাল পুড়ে নষ্ট হয়েছে।
রবিবার দিবাগত রাত দেড়টার সময় শ্যামনগর সদরের চৌরাস্তা মোড়ে অগ্রণী ব্যাংকের নিচতলায় একটি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগে। পরবর্তীতে মার্কেটে বেশ কয়েকটা দোকানে আগুন ছড়িয়ে পড়ে। কিছু সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের গাড়ি এসে তৃতীয় তালায় আবাসিক হোটেলে থাকা মানুষদের নিচে নামিয়ে বিদ্যুৎ অফিসে ফোন করে বিদ্যুৎ বন্ধ করে  আগুন নিভানোর কাজ শুরু করে। এবং কয়েক মিনিট পরে ফায়ার সার্ভিসের আরো একটি গাড়ি ঘটনাস্থলে এসে হাজির হয়। প্রায় ৩ ঘন্টা অক্লান্ত পরিশ্রমের পর ফায়ার সার্ভিস আগুন নেভাতে সক্ষম হয়।
এ ঘটনা সাকিব মোবাইল শপটি একেবারে পুড়ে ছাই হয়ে যায় এবং খান সু স্টোর, মেসার্স আলামিন মোবাইল শপ, ফিরোজ টেলিকম, স্মার্ট মোবাইল শপ, ইত্যাদি মোবাইল শপ, শরিফ ইন্টারপ্রাইজ, গাজী মোবাইল শপ, অন্যরকম টেলিকম দোকানে আংকশিক পুড়ে প্রায় কোটি টাকার মালামাল নষ্ট হয়ে যায়। আর কিছু দোকান মালিক সাথে সাথে এসে তাদের দোকানের মালামাল বাইরে বের করে নেয়ায় তারা ক্ষতির হাত থেকে বেঁচে যায়।
প্রত্যক্ষদর্শী শ্যামনগর সদরের চায়ের দোকানদার বাসুদেব মন্ডল ও ইজিবাইক চালক ইসমাইল হোসেন জানান, হটাৎ তারা বোমের মত শব্দ শুনতে পান,ততক্ষনই কাছে গিয়ে দেখতে পান ধোঁয়ায় ঢেকে গেছে নিচতলা। এসময় পথচারী এবং দোকানদার মিলে ফায়ার সার্ভিসের ফোন করলে খুব দ্রুতই চলে আসে এবং প্রায় তিন ঘন্টা অক্লান্ত পরিশ্রমে পর আগুন নেভাতে সক্ষম হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ  আবুল কালাম আজাদ জানান, ফায়ার সার্ভিস সময়মতো আসার কারণে খুব বড় ধরনের ক্ষতির হাত থেকে বেঁচে গেছে মার্কেটটি। কারণ মার্কেটটির নিচ তলায় সাওমি,ভিভো রিয়েলমির সোরুম সহ মোবাইল ও ইলেকট্রিকের দোকান, দ্বিতীয় তালায় অগ্রণী ব্যাংক এবং তৃতীয় তালায় আবাসিক হোটেল।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!