সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ‘খাদ্য ব্যবস্থা, উপকূলীয় বাস্তবতা ও এগ্রোইকোলজির পথ এবং ন্যায়সঙ্গত ও টকসই ভবিষ্যতের সন্ধান’ শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত বৃদ্ধা মাকে পি টি য়ে দাঁত ভা ঙা র অ ভি যো গে শিক্ষক ছেলের বি রু দ্ধে থানায় মা ম লা সাতক্ষীরায় ৭৪ কোটি টাকার মা দ ক ধ্বং স করল বিজিবি  উৎসবমুখর পরিবেশে কালিগঞ্জে বিআরডিবির ৪৩তম সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তনে সচেতনতায় র‍্যালি ও বিতর্ক প্রতিযোগিতা সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে ক টূ ক্তি র প্র তি বা দে তালায় মানববন্ধন সাতক্ষীরায় নি খোঁ জ স্ত্রীর খোঁ জে দি শে হা রা স্বামী কালিগঞ্জে জিয়া পরিষদের কমিটি গঠন: অলিউল সভাপতি, নুরুজ্জামান সম্পাদক ও শিমুল সাংগঠনিক জাকজমক পূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরার ভাই ভাই ট্রেডার্সের হালখাতা

তালায় ১৯৬ টি পূজামন্ডপে সরকারি অনুদান বিতরণ করলেন এমপি মুস্তফা লুৎফুল্লাহ 

✍️গাজী জাহিদুর রহমান📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ২৩৫ বার পড়া হয়েছে

শারদীয় দুর্গাৎসব উপলক্ষে তালা উপজেলার ১৯৬টি পূজামন্ডপে সরকারি অনুদান বিতরণ করা হয়।

আজ শুক্রবার (২০ অক্টোবর) সকালে সাতক্ষীরার তালা শিল্পকলা একাডেমি হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত অনুদান বিতরণ করেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।

উপজেলা প্রশাসন ও পূজা উদযাপন পরিষদের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন। স্বাগত বক্তব্য রাখেন তালা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু।

পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি নারায়ন মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শেখ মুজিবুর রহমান, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, ভাইস চেয়াম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, তালা থানার ওসি মোঃ মমিনুল ইসলাম-পিপিএম, পাটকেলঘাটা থানার ওসি সেখ মাহমুদ হোসেন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ সাধু, জেলা পরিষদ সদস্য ইন্দ্রজীৎ দাশ বাপী, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তায়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল হক, সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, আওয়ামী লীগনেতা মীর জাকির হোসেন, মীর মহাসীন, শাহাবুদ্দীন বিশ্বাস প্রমুখ।

এ সময় উপজেলার ১৯৬টি পূজা মন্ডপের অনুকূলে প্রত্যেক মন্ডপে সরকারি অনুদানের ৫০০ কেজি চাল হিসেবে নগদ টাকা বিতরণ করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!