মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সদর উপজেলায় বিনামূল্যে বীজ, স্যার ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জমির দ খ ল পেতে আদালত পাড়ায় ঘু র ছে ন কালিগঞ্জের অবসরপ্রাপ্ত বৃদ্ধ গোপালগঞ্জে প্রশাসনের অ ভি যা নে ভেকু মেশিন জ ব্দ, নিয়মিত মা ম লা দা য়ে রে র নি র্দে শ সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সভা অনুষ্ঠিত জলবায়ু সচেতনতায় সাতক্ষীরায় ছাত্রীদের বৃক্ষরোপণ উৎসব: ‘একটি শিশু, একটি গাছ’ জলবায়ুর পরিবর্তন মোকাবেলা এবং প্রাণীকুলকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই- মুকুল তালায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বি রু দ্ধে দু র্নী তি ও অর্থ আ ত্ম সা তে র অ ভি যো গ সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অ বৈ ধ স্থা প না উ চ্ছে দ ও রাস্তা প্রশস্তের দাবিতে মানববন্ধন সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে অজগর সাপ উদ্ধার 

কালিগঞ্জে প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

✍️হা
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ২৩৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় কৃষি অফিসের আয়োজনে কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকার বীজ ও সার বিতরণ করা হয়েছে।

আজ বুধবার (১৮ অক্টোবর) বিকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় প্রতিবছরের ন্যায় এ বছরও ২০২৩-২০২৪ অর্থবছরে রবি ২০২৩-২৪ মৌসুমে প্রাণদোনা কর্মসূচির আওতায় কৃষকদের গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী ও খেসারি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক প্রকৃত আগ্রহী কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা’র সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানবিকা শীলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ:লীগের সিনিঃ সহ- সভাপতি সাঈদ মেহেদী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলী, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, উপ সহকারী কৃষি কর্মকর্তা শেখ শফিউল্লাহ প্রমূখ। উপজেলায় গম ১৫০ জনকে, ভুট্টো ৬০ জনকে, সূর্যমুখী ১০০ জনকে, খেসারি ১০০ জনকে ও সরিষা বীজ ১৮শ জনকে প্রদান করা হবে। অনুষ্ঠানে উপজেলার ১২টি ইউনিয়নের বিভিন্ন এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!