মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ

শ্যামনগরে চিংড়ি খামার শ্রমিকদের সমকাজে সমমজুরী নিশ্চিতকরণে শিক্ষণ বিনিময় কর্মশালা 

✍️রবিউল ইসলাম📝শ্যামনগর প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৮৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগর অফিসার্স ক্লাব মিলনায়তনে লিডার্স এর সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মাষ্টার নজরুল ইসলামের সভাপতিত্বে চিংড়ি খামারে শ্রমিকদের সমকাজে সমমজুরী নিশ্চিতকরণ কার্যক্রমের শিক্ষণ বিনিময় কর্মশালা আজ সোমবার সকালে অনুষ্ঠিত হয়েছে।

লিডার্স এর বাস্তবায়নাধীন বিন্দু নারী উন্নয়ন সংগঠনের স্থানীয় সহযোগিতায় অক্সফ্যাম ইন বাংলাদেশ এর অর্থায়নে বাংলাদেশে সুশীল সমাজের এ্যাক্টরদের মাধ্যমে নারীর ক্ষমতায়ন প্রকল্পের আওতায় এই কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন লিডার্স এর প্রোগ্রাম ম্যানেজার, মোঃ আলীম আল রাজী। প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন মোঃ আক্তার হোসেন, উপজেলা নির্বাহী অফিসার, শ্যামনগর, সাতক্ষীরা।

তিনি তার বক্তব্যে বলেন, চিংড়ি ঘেরে নারী শ্রমিকরা নায্য ও পুরুষের ন্যায় সম মজুরী পায়না, কিন্তু পুরুষের সমান তারা কাজ করেন। এজন্য বর্তমান সময় বিবেচনা করে পুরুষ শ্রমিকের ন্যায় সম মজুরী দিতে হবে এবং প্রচন্ড রৌদ্রে শ্রমিকরা যাতে বিশ্রাম নিতে পারেন এজন্য সেড তৈরি ও নারী শ্রমিকের জন্য টয়লেটের ব্যবস্থা রাখতে হবে। 

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মানবেন্দ্র দেবনাথ, সহকারী অধ্যাপক, আতরজান মহিলা মহাবিদ্যালয়, রনজিৎ বর্মন, সিনিয়র শিক্ষক, সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, জি. এম আব্দুর রউফ, প্যানেল চেয়ারম্যান, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ, রেনুকা রানী মন্ডল, ইউপি সদস্য, আটুলিয়া ইউনিয়ন পরিষদ, নিপা চক্রবর্তী, ইউপি সদস্য, মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদ, মোঃ আল ইমরান, সভাপতি, উপজেলা রিপোটার্স ক্লাব, সৈয়দ ইসতিয়াক আহম্মেদ, ইকোনোমিক মার্কেট সিষ্টেম স্পেশালিষ্ট, ওয়ার্ল্ড ভিশন, আনিস সুমন, সহ-সভাপতি, এম.কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক, আবু সাইদ, সাংবাদিক, শ্যামনগর উপজেলা প্রেস ক্লাব। কর্মশালায় সহায়তা করেন দেবব্রত কুমার গাইন, প্রোগাম অফিসার, মনিরুজ্জামান মনি, মনিটিরিং অফিসার, সম্পা রানী, সিনিয়র ফিল্ড ফ্যাসিলিটেটর, লিডার্স।

কর্মশালায় শ্যামনগর উপজেলার চিংড়ি খামার মালিক, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজ প্রতিনিধি ও শ্যামনগর নারী চিংড়ি শ্রমিক উন্নয়ন জোটের সদস্যসহ মোট ৪০ জন প্রতিনিধি অংশগ্রহন করেন। কর্মশালায় নারী চিংড়ি শ্রমিকরা তাদের এই প্রকল্পের আওতায় তাদের শিক্ষণ ও ফলাফল সকলের সামনে তুলে ধরেন। এছাড়া চিংড়ি খামার মালিকগণ নারী শ্রমিকদের পুরুষের ন্যায় সমমজুরী প্রদান ও কাজের উপযোগী পরিবেশ সৃষ্টিতে সহায়তা প্রদান করার প্রতিশ্রতি দেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!