মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ

একাত্তরে কলারোয়ার বালিয়াডাঙ্গা যুদ্ধের স্মৃতিচারণ অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান লাল্টু

✍️জুলফিকার আলী📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৭৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কলারোয়ার বালিয়াডাঙ্গায় ১৯৭১ এ বালিয়াডাঙ্গা
যুদ্ধের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২০সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে ওই স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ভুট্টো লাল গাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। এর আগে কেঁড়াগাছি ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ এর আয়োজনে অনুষ্ঠানে ৭১ এর ৮নং সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাহবুবউদ্দিন আহমদ বীর বিক্রম অনলাইনে প্রধান আলোচক হিসাবে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন-ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ এর অধ্যাপক ড. দুলাল চন্দ্র গাইন, বীর মুক্তিযোদ্ধা যুদ্ধকালীন কমান্ডার বীরমুক্তিযোদ্ধা কাজী রিয়াজ, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মোস্তফা নুরুল আলম, বীর মুক্তিযোদ্ধা বিএম আব্দুর রাজ্জাক, সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর সদস্য সচিব লায়লা পারভীন সেজুতি, বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোমেন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মাদ আলী প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর সহ-সম্পাদক দেলোয়ার হোসেন। কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ভুট্টো লাল গাইনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক শিক্ষানুরাগী মুক্তিযুদ্ধের স্বপক্ষের মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২০সেপ্টেম্বর ১৯৭১ বালিয়াডাঙ্গা হানাদার মুক্ত দিবসে বালিয়াডাঙ্গা যুদ্ধের স্মৃতিচারণ করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!