মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ

খুলনার কয়রাতে জলবায়ু অধিপরামর্শ ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত

✍️রবিউল ইসলাম📝শ্যামনগর প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৮৬ বার পড়া হয়েছে

বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর সহযোগীতায় কয়রা উপজেলার সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরাম এর অর্ধবার্ষিক সমন্বয় সভা আজ ১৮ সেপ্টেম্বর সোমবার সকাল ১১.০০ টায় অনুষ্ঠিত হয়।

লিডার্সের কর্মকর্তা তমালিকা মল্লিক এর সঞ্চালনায় এবং ফোরামের সভাপতি জনাব মোঃ খায়রুল আলম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান শুরু হয়। এই অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন ফোরামের সহ-সভাপতি জনাব সুজিত কুমার রায়, সম্পাদক-জনাব মোঃ হুমায়ূন কবির,যুগ্ম সম্পাদক জনাব হারুন অর রশিদ, নির্বাহী সদস্য জনাব মোঃ জাহিদ হাসান সহ আরো অনেকে। সভায় জলবায়ু পরিবর্তন শীর্ষক কর্মপরিকল্পনা বিষয়ে আলোচনা হয়। একই সাথে আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে যেন দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলের মানুষের উন্নয়নের জন্য কিছু দাবি সংযুক্ত করা হয় সে বিষয়েও আলোকপাত করা হয়।

উক্ত ফোরামের সভাপতি জনাব খায়রুল আলম তার বক্তব্যে বলেন যে জলবায়ু পরিবর্তন আজ মানবতার জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় অঞ্চল এই জলবায়ু পরিবর্তনের ফলে সবথেকে বেশি ঝুঁকিপূর্ণ। এই পরিস্থিতিতে দক্ষিণ পশ্চিম উপকূলীয় এলাকাকে রক্ষা করার জন্য এই এলাকাকে বিশেষ এলাকা অথবা দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করে দীর্ঘমেয়াদী মহাপরিকল্পনার উদ্যোগ নেয়া দরকার।

উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন লিডার্স এর প্রকল্প সমন্বয়কারী জনাব নুরুল মোস্তফা কামাল জাফরী এবং মনিটরিং অফিস জনাব মনিরুজ্জামান মনি। সভায় আগামী ৬ মাসের জন্য উক্ত ফোরামের একটি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। উক্ত পরিকল্পনা উপকূলের জনমানুষের অধিকার রক্ষায় কার্যকরী ভূমিকা রাখবে বলে ফোরামের প্রত্যাশা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!