মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ

কলারোয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন

✍️জুলফিকার আলী📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪৬ বার পড়া হয়েছে

পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায়  আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন করা হয়েছে।

আজ শুক্রবার (৮সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কলারোয়া উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা উন্নয়ন পরিষদ (উপ)র প্রোগ্রাম অফিসার রবিউল ইসলাম রবি’র সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। ১৯৬৫ সালে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেসকো) ৮ সেপ্টেম্বরকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে ঘোষণা করে। ব্যক্তি, গোষ্ঠী ও সমাজের মধ্যে শিক্ষার প্রয়োজনীয়তা ও তাৎপর্য তুলে ধরার লক্ষ্যে এ দিবসটি পালন করা হয়ে থাকে। এসময় উপস্থিত ছিলেন-উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আশিকুজ্জামান, প্রধান শিক্ষক মুজিবুর রহমান, প্রধান শিক্ষিকা রেহেনা খাতুন, সহকারী শিক্ষিকা শাফলা খাতুন, অনুপ কুমার ঘোষ, নারগীজ পারভীন, হাবিবুর রহমান, সাবিনা ইয়াসমিন, রবিউল ইসলাম, উপজেলা উন্নয়ন পরিষদ (উপ)র আরিফুল ইসলাম, মনি শংকার হালদার, মইনুল ইসলাম, এবাদুল ইসলাম, মমতাজ পারভীন প্রমূখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!