সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সাইবার টিম কর্তৃক সাতক্ষীরায় উদ্ধারকৃত মোবাইল ও টাকা হস্তান্তর সাতক্ষীরায় ‘খাদ্য ব্যবস্থা, উপকূলীয় বাস্তবতা ও এগ্রোইকোলজির পথ এবং ন্যায়সঙ্গত ও টকসই ভবিষ্যতের সন্ধান’ শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত বৃদ্ধা মাকে পি টি য়ে দাঁত ভা ঙা র অ ভি যো গে শিক্ষক ছেলের বি রু দ্ধে থানায় মা ম লা সাতক্ষীরায় ৭৪ কোটি টাকার মা দ ক ধ্বং স করল বিজিবি  উৎসবমুখর পরিবেশে কালিগঞ্জে বিআরডিবির ৪৩তম সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তনে সচেতনতায় র‍্যালি ও বিতর্ক প্রতিযোগিতা সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে ক টূ ক্তি র প্র তি বা দে তালায় মানববন্ধন সাতক্ষীরায় নি খোঁ জ স্ত্রীর খোঁ জে দি শে হা রা স্বামী কালিগঞ্জে জিয়া পরিষদের কমিটি গঠন: অলিউল সভাপতি, নুরুজ্জামান সম্পাদক ও শিমুল সাংগঠনিক

কালিগঞ্জে পাট চাষীরা আঁশ ছাড়িয়ে শুকানো কাজে ব্যাস্ত (ভিডিওসহ)

✍️হা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৭৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় পাট থেকে সোনালি আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে চাষিরা।

বিভিন্ন এলাকায় কৃষকের ঘরে উঠতে শুরু করেছে সোনালি আঁশ। নদী- নালা ও খাল বিল থেকে জাগ দেওয়া পাট তুলে এনে পাট থেকে আঁশ ছাড়ানো ও রোদে শুকানোর কাজে ব্যস্ত সবাই।

কালিগঞ্জ উপজেলায় বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, উপজেলার পাট চাষির সংখ্যা প্রতিবছরই বাড়ছে। অন্য বছরের তুলনায় এবছর পাটের ফলন ভালো হয়েছে বলে জানান চাষিরা। চাষিরা পাট কেটে তা নদী, নালা, খাল, বিল ও ডোবায় জাগ দেওয়া, আঁশ ছাড়ানো এবং হাটে বাজারে তা বিক্রিসহ সব মিলিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন। আবার কোথাও- কোথাও দেখা গেছে নারী- পুরুষের অংশগ্রহণে পাট থেকে আঁশ ছাড়ানোর কাজ চলছে। উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, এ বছর উপজেলার বিষ্ণুপুর, কৃষ্ণনগর, মৌতলা, ভাড়াশিমলা, নলতা ও ভাড়াশিমলা এলাকায় পাট চাষ ভালো ফলন হয়েছে।

উপজেলার মুকুন্দর গ্রামের পাট চাষি আনছার আলী মোড়ল, আব্দুল জলিল গাইন, নুর হোসেন গাজী, পারুলগাছা গ্রামের আব্দুল হান্নান মোড়ল, জি এম জাহিদুর রহমান, চাঁচাই গ্রামের মৃতঃ এন্তাজ আলী এ প্রতিনিধিকে জানিয়েছেন এখন পাট কাটা, পানিতে ডোবানো ও ধোয়ার কাজে আমরা ব্যস্ত সময় পার করছি। এ বছর পাটের ফলন অনেক ভালো হয়েছে। উপজেলার ভাড়াশিমলার গ্রামের পাট চাষি জাকির হোসেন পাড় বলেন, এ বছর আমি ২১ শতক জমিতে পাট চাষ করেছি। এতে আমার খরচ হয়েছে প্রায় ৪ হাজার টাকা। পাটের ফলনও ভালো হওয়ায় খুশি আমরা। আশা করছি ভালো দামও পাবো। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দীন বলেন, অন্যান্য বছের চেয়ে পাটের ফলন ভালো হয়েছে। বাজারে পাটের দামও ভালো। আশা করছি চাষিরা তাদের পাটের ন্যায্য মূল্য পাবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!