মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ

কালিগঞ্জে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ২১২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এর কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩১ আগষ্ট) সকাল ১০টায় নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে ইউএসএআইডির অর্থায়নে ও বাংলাদেশ সরকারের সহায়তায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত এসডিআরআর প্রকল্পের আওতায় কালিগঞ্জ উপজেলায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এর কার্যক্রম সম্প্রসারণ এর লক্ষ্যে অবহিত করন কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা কর্মশালার উদ্বোধন করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সিপিপি’র পরিচালক আহমাদুল হক।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খাঁন, পিপিপি’র সিনিয়র সহকারী পরিচালক মুন্সী নূর মোহাম্মদ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এসডিআরআর প্রকল্পের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মাহবুবুর রহমান, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম, তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু প্রমুখ।

এসময় উপজেলা প্রশাসনের সকল সকল সরকারী কর্মকর্তা, সকল ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর কর্মকর্তাগণ উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করে তাঁদের মতামত ও পরামর্শ প্রদান করেন। উল্লেখ্য যে, এই প্রকল্পের আওতায় কালিগঞ্জ উপজেলায় ঘুর্নিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি)র কার্যক্রম শুরু, ১০৮ টি ইউনিট গঠন ও ২১৬০ জন সিপিপি সেচ্ছাসেবক নিয়োগ দান এবং প্রশিক্ষণ সম্পন্ন করবে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন অত্র প্রকল্পের প্রকল্প কর্মকর্তা বিপ্লব তপাদার ও দিপংকর সাহা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!