মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩

জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধিতে জনতা ব্যাংক লিমিটেড এর পক্ষে শ্রদ্ধা নিবেদন

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ২৪২ বার পড়া হয়েছে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস -২০২৩ উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে জনতা ব্যাংক লিমিটেড।

মঙ্গলবার (১৫ আগস্ট) বিকালে জনতা ব্যাংক লিমিটেড -এর পক্ষে ফরিদপুর বিভাগীয় কার্যালয়ের জিএম ইনচার্জ মোঃ মাহবুব হোসেন বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। ব্যাংকের শ্রদ্ধা নিবেদন করেন জনতা ব্যাংক লিঃ, বিভাগীয় কার্যালয়, ফরিদপুর এর মান্যবর জিএম ইনচার্জ জনাব মোঃ মাহবুব হোসেন।

এসময় জনতা ব্যাংক লিমিটেড গোপালগঞ্জ কর্পোরেট শাখার এজিএম মেহেদী মাহামুদ মোল্লা সহ বিভাগীয় কার্যালয় ফরিদপুর এর আওতাধীন বিভিন্ন শাখা ব্যবস্থাপক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে তিনি ‘৭৫ -এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!