মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ

আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি ও আলোচনা সভা

✍️রঘু নাথ খাঁ📝জেষ্ট প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ২২৯ বার পড়া হয়েছে

“আত্মনিয়ন্ত্রনাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আদিবাসী তরুনরাই মুল শক্তি’’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৩ উদযাপিত হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের মত বাংলাদশের বিভিন্ন শ্রেণীর আদিবাসী জনগণ নানা আয়োজনে জাতিসংঘ ঘোষিত এই বিশ্ব আদিবাসী দিবস পালন করেছে।

সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা শ্যামনগরের আয়োজনে আজ বুধবার বেলা ১১ টায় মুন্সিগঞ্জ সামস্ এর নিজস্ব কার্যালয় থেকে একটি র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সামস্ এর কার্যালয়ে এসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সামস্ এর সভাপতি গোপাল কৃষ্ণ মুন্ডার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক দক্ষিণের মশাল এর সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সামস্ এর পরিচালক কৃষ্ণপদ মুন্ডা, যীশুনাম আশ্রম এর পরিচালক ফাদার লুইজি পাজ্জী, আতরজান মহিলা মহাবিদ্যালয় এর প্রভাষক দীপঙ্কর বিশ্বাস, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী ইমরান।

এসময় উপস্থিত ছিলেন সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেন, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, বারসিক এর আঞ্চলিক কর্মসূচী সংগঠন রাম কৃষ্ণ জোয়ার্দার, কারিতাস বাংলাদেশ এর কর্মসূচী সংগঠক সুমন কুমার মালাকার সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সুশীল সমাজের প্রতিনিধি বৃন্দ এবং শত শত মুন্ডা তরুণ তরুণী।

আর্থসামাজিক অবস্থার পরিবর্তন – ভূমি সহ অস্তিত্ব রক্ষা আদিবাসীদের মুল দাবী। সভা থেকে প্রভাবশালী সন্ত্রাসীদের নৃশংসতায় নিহত নরেন্দ্রমুন্ডার হত্যাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির জন্য জোর দাবি জানানো হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!