মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ

তালায় বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবস পালন

✍️গাজী জাহিদুর রহমান📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ২২৯ বার পড়া হয়েছে

‘মানব পাচার মানবতার বিরুদ্ধে একটি জঘন্য অপরাধ, আসুন সকলে মিলে পাচার প্রতিরোধ করি এই স্লোগানকে সামনে রেখে তালায় বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবস পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষ্যে আজ রবিবার (৩০ জুলাই) ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের বাস্তবায়নে এবং ইন্টারঅ্যাক্ট এর অর্থায়নে, এনসিওর প্রটেক্শন এন্ড জাস্টিস থ্র ইন্টিগ্রেডেট অ্যাপ্রোচ প্রোগ্রামের আওতায় তালা উপ-শহরে র‌্যালি শেষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন। উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন ডেপুটি কমান্ডার মোঃ মফিজ উদ্দীন, খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ’র প্রোগ্রাম অফিসার রনজিত দাশ। উক্ত অনুষ্ঠানে সভায় শিক্ষক-শিক্ষার্থী, ধর্মীয় নেতা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!