বুধবার, ১০ জুন ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

কলারোয়ায় যৌতুকের দাবীতে গৃহবধুকে নির্যাতন

✍️জুলফিকার আলী📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ২১৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কলারোয়ায় যৌতুকের দাবীতে গৃহবধুকে নির্যাতনের অভিযোগ। আহত ওই গৃহবধূ কলারোয়া সরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে-সোমবার বেলা ১টার দিকে উপজেলার পরানপুর মাঠপাড়া এলাকায়।

আহত গৃহবধূ মুৃন্নি জানায়- উপজেলার আলাইপুর গাজীপাড়া এলাকার শহর আলী গাজীর ছেলে সোহাগ হোসেনের সাথে প্রেম সম্পর্ক করে তারা বিয়ে করে। বিয়ের কয়েক মাস পারে পরিবারের সবাই মেনে নেয়। এর পর থেকে প্রায় সময় স্বামী সোহাগ হোসেন যৌতুক দাবী করে মারধোর শুরু করে। এক পর্যায়ে ২লাখ টাকা দিয়ে একটি মোটরসাইকেল কিনে দেয়া হয়। এর পরে পুকুরে মাছ ছাড়ার জন্য নগদ ৭৫ হাজার টাকা দেয়া হয়। এর কিছু দিন পরে গলার চেইন, হাতের রুলী, কানের দুল, হাতের আংটি খুলে নিয়ে প্রায় দুই লাখ টাকায় বিক্রয় করে দেয়। এখন বাড়ীতে ঘর ঠিক করবে বলে ৫০ হাজার টাকা যৌতুক দাবী করে কথায় কথায় গায়ে হাত তুলছে।

সোমবার সকালে ৫০ হাজার টাকা যৌতুক দাবী করে বেধড়ক মারপিট করে নিলাফোলা জখম করে। আহত অবস্থায় তার মা তানজিলা খাতুন এসে উদ্ধার করে কলারোয়া সরকারী হাসপাতালে নিয়ে ভর্তি করে। বর্তমানে আহত মুন্নি তার শিশু সন্তানকে নিয়ে হাসপাতালের ফলোরে পড়ে রয়েছে। আহত মুন্নি মা তানজিলা খাতুন যৌতুক লোভী জামাইয়ের বিচার দাবী করে জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!