মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ

শ্যামনগরে নারী শ্রমিক দলের জোট গঠন কর্মশালা অনুষ্ঠিত 

✍️রবিউল ইসলাম📝শ্যামনগর প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ২২৫ বার পড়া হয়েছে
লিডার্স প্রধান কার্যালয়ে নির্বাহী পরিচালক জনাব মোহন কুমার মন্ডলের সভাপতিত্বে নারী চিংড়ি শ্রমিক দলের জোট গঠন কর্মশালা আজ বুধবার সকালে অনুষ্ঠিত হয়।
লিডার্স এর বাস্তবায়নাধীন বিন্দু নারী উন্নয়ন সংগঠনের স্থানীয় সহযোগিতায় অক্সফ্যাম ইন বাংলাদেশ এর অর্থায়নে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এস. এম আতাউল হক দোলন।
তিনি তার বক্তব্যে বলেন “চিংড়ি ঘেরে নারী শ্রমিকরা নায্য ও পুরুষের ন্যায় সম মুজুরী পায়না, কিন্তু পুরুষের সমান তারা কাজ করেন। আমরা পুরুষের সমান সম মুজুরীর দাবীর সাথে এক মত, এ বিষয়ে উপজেলা পরিষদ আপনাদের পাশে সব সময় থাকবে।” বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শেফালি বিবি, নির্বাহী পরিচালক বনজীবী নারী উন্নয়ন সংগঠন, রেখা রানী মৃধা, সভাপতি , শাপলা নারী চিংড়ী শ্রমিক দল।
কর্মশালায় প্রশিক্ষণে সহায়তা করেন অধ্যক্ষ আশেক -ই- এলাহী, (অবসর) আতরজান মহিলা মহাবিদ্যালয়, কর্মশালায় আরো উপস্থিত ছিলেন আলীম আল-রাজী প্রোগ্রাম ম্যানেজার, লিডার্স, দেবব্রত কুমার গায়েন, প্রোগাম অফিসার, লিডার্স।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!