বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আইজিপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ সাতক্ষীরার ধান বোঝাই ট্রলি উ ল্টে চালকের মৃ ত্যু দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা কালিগঞ্জে দুই এমপিকে সংবর্ধনা দিলেন শিমু রেজা এমপি কলেজ কর্তৃপক্ষ  লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক  সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী’র মায়ের মৃত্যুত প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শোক জ্ঞাপন সাতক্ষীরায় ভে জা ল দুধ তৈরির দা য়ে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জ রি মা না ও ৬ মাসের কা রা দণ্ড

কালিগঞ্জে শিক্ষার্থীদের মাঝে শুভসংঘের খাতা-কলম বিতরণ

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ২৬৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জে শিশু শিক্ষার্থীদের মাঝে খাতা-কলম বিতরণ করা হয়েছে। বসুন্ধরা গ্রুপের সহায়তায় ও কালের কণ্ঠ শুভসংঘ কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে সোমবার (২৯ মে) উপজেলার মথুরেশপুর ইউনিয়নের সিমান্তবর্তী ১১৯ নং হাড়দ্দহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থীদের হাতে খাতা ও কলম তুলে দেওয়া হয়।

শুভসংঘ উপজেলা শাখার সভাপতি প্রভাষক সেলিম শাহারীয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরিদুল কবীরের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভ সংঘের উপদেষ্টা এস,এম আহম্মাদ উল্যাহ বাচ্চু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সবুর, সহকারী শিক্ষক ইউনুস আলী, শেখ জহিরুল ইসলাম, সমিরন সরকার, শাহিনুর রহমান, শিরিনা আক্তার, শুভ সংঘের কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, অর্থ সম্পাদক আলমগীর হোসেন, আপন বিষয়ক সম্পাদক জেবুন্নেছা খাতুন, কার্যকরী সদস্য কামরুজ্জামান সহ কমিটির নেতৃবৃন্দ। এ সময় তারা শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে নিজেদের তৈরি করার নানা পরামর্শ দেন। শুভসংঘের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে স্কুলের প্রধান শিক্ষক বলেন, সুবিধাবঞ্চিত শিশুরা খাতা ও কলম পেয়ে তারা আনন্দে আত্মহারা। শুভসংঘের এই কার্যক্রমকে আমরা সাধুবাদ জানাই।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!