বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

দেবহাটায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

✍️রঘু নাথ খাঁ📝জেষ্ট প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ২৭৮ বার পড়া হয়েছে

প্রথম শ্রেণীতে পড়ুয়া এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে পুলিশ এক কিশোরকে গ্রেপ্তার করেছে। শুক্রবার রাত তাকে সাতক্ষীরার দেবহাটা উপজেলার দক্ষিণ সখীপুর গ্রামের নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রপ্তোর করে।

ধর্ষিতা ওই শিশু দেবহাটার দক্ষিণ সখিপুর গ্রামের এক দিনমজুরের মেয়ে ও স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী।

ধর্ষিতার বাবা জানান, তার মেয়ে শুক্রবার বিকালে বাড়ির পার্শ্ববর্তী সাময়িক বন্ধ থাকা স’মিলে খেলা করছিল। এ সময় একই এলাকার ১৬ বছরের এক কিশোর তার মেয়েকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। মেয়ের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে ওই কিশোর পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তার মেয়েকে উদ্ধার করে সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আক্তার জানান, এ ঘটনায় ধর্ষিতার পিতা বাদি হয়ে ওই কিশোরের নাম উল্লেখ করে শুক্রবার রাতেই নারী ও শিশু নির্যাতনের ২০০০ সালের সংশোধিত ২০০৩ এর ৯(১) ধারায় থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার পরপরই ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে শনিবার বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। সাতক্ষীরা সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষা শেষে ওই শিশুর আদালতে ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!