শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরবন সংলগ্ন গোলাখালীতে কেউড়া পা ড় তে গিয়ে গাছ থেকে প ড়ে যুবকের মৃ ত্যু সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরায় ১১ বছরের কিশোরীর বাল্যবিবাহের উদ্যোগ প্রতিরোধ তালায় গাছের চারা বিতরণ তালায় কমিউনিটি স্কোর কার্ড পরবর্তী সংলাপ অনুষ্ঠিত গোপালগঞ্জে প্র তি প ক্ষে র হা ম লা য় জোবায়ের নামের এক কলেজ ছাত্র নি হ ত: এলাকায় পুলিশ মো তা য়ে ন কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা, সবক ও নবীনবরণ  সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম তালায় অ নু ম তি ছা ড়া ই রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কা টা র অ ভি যো গ  ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা

খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ট্রাক-এ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে মা ও নবজাতক নিহত, আহত ৪

✍️নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ১০ মে, ২০২৩
  • ২৮১ বার পড়া হয়েছে

খুলনা-সাতক্ষীরা মহাসড়কের সাতক্ষীরার তালা পাটকেলঘাটার মির্জাপুর শ্মশান নামক স্থানে তেলবাহী ট্রাক ও এম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে মা ও নবজাতক কন্যা নিহত হয়েছে।

নিহতরা হলেন সাতক্ষীরার আশাশুনি উপজেলার খলিষানী গ্রামের আলাউল ইসলামের স্ত্রী তানজিলা খাতুন (৪০) ও তার শিশু কন্যা। নিহতের স্বামী আলাউল ইসলাম জানান বাড়িতে বাচ্চা প্রসবের পর বাচ্চা অসুস্থ হলে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজের নেওয়া হচ্ছিল। এ সময় মির্জাপুর নামক স্থানে অ্যাম্বুলেন্স টি দুর্ঘটনার কবলে পড়ে।

প্রত্যক্ষদর্শি মির্জাপুর স্কুলের শিক্ষক সূর্য কান্ত পাল জানান বেলা ৩ টার সময় সাতক্ষীরাগামী একটি তেলবাহী ট্রাক ও খুলনাগামী এম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলের মা ও নবজাতকের মৃত্যু হয়। এ সময় অ্যাম্বুলেন্সের ড্রাইভারসহ আরো ৪/৫ জন আহত হয়। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডবকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। হাইওয়ে পুলিশ ও পাটকেলঘাটা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মা ও নবজাতকের মৃত্যু নিশ্চিত করেছেন। সাথে সাথে আহতদের উদ্ধার করে খুলনায় পাঠানো হয়েছে বলে জানান। লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গাড়ি দুটো আটক করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!